Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারStation Master Eligibility: ভারতীয় রেলে স্টেশন মাস্টার হতে চাও? যোগ্যতা ও পরীক্ষা...

Station Master Eligibility: ভারতীয় রেলে স্টেশন মাস্টার হতে চাও? যোগ্যতা ও পরীক্ষা সব জানো

- Advertisement -

JKNews24 Disk: রেলের চাকরিতে একটি স্থায়ী ও সম্মানজনক সরকারি চাকরি খুঁজছেন? তবে ভারতীয় রেলের স্টেশন মাস্টার (Station Master Eligibility) পদ আপনার জন্য চমৎকার সুযোগ। এই পোস্টে আমরা বিস্তারিত জানাবো — স্টেশন মাস্টার হতে হলে কী যোগ্যতা থাকতে হবে, নিয়োগ প্রক্রিয়া কেমন, বেতন কাঠামো এবং ভবিষ্যতে পদোন্নতির সুযোগ কেমন। এটি পড়ে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই পদটি আপনার জন্য কতটা উপযুক্ত।

স্টেশন মাস্টার কিভাবে হবে? Station Master in Indian Railway

ভারতীয় রেলের স্টেশন মাস্টার হলেন সেই আধিকারিক, যিনি নির্দিষ্ট রেল স্টেশনের সব দায়িত্ব সামলান। তাঁর মূল কাজ হল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশনের অন্যান্য স্টাফদের তদারকি করা। স্টেশন মাস্টারের চাকরি যেমন সম্মানজনক, তেমনি এতে অনেক দায়িত্বও থাকে। ট্রেন ও মালগাড়ি চলাচল তদারকি করা থেকে শুরু করে স্টেশনের প্রতিটি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা — সবই স্টেশন মাস্টারের দায়িত্বের আওতায় থাকে।

স্টেশন মাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, তোমরা যারা স্নাতকের Last Year – এ পড়ছো তারাও এই চাকরির জন্য আবেদন করতে পারবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বিষয়বিবরণ
শিক্ষাগত যোগ্যতাযেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি
জাতীয়তাভারতীয় নাগরিক হতে হবে
ভাষাজ্ঞানইংরেজি ও হিন্দি/বাংলা/আঞ্চলিক ভাষা (যেই জোনে কর্মরত থাকবে) পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে
কম্পিউটার জ্ঞানবেসিক কম্পিউটার জ্ঞান থাকা ভালো, যদিও বাধ্যতামূলক নয়

স্টেশন মাস্টার নিয়োগের প্রক্রিয়া (Station Master Eligibility)

ভারতীয় রেলের স্টেশন মাস্টার নিয়োগ করা হয় RRB NTPC (Non-Technical Popular Categories) পরীক্ষার মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়, যা নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো:

--Advertisement--
  1. CBT 1 (Computer Based Test 1) – সাধারণ জ্ঞান, গণিত এবং যুক্তি সংক্রান্ত প্রশ্ন।
  2. CBT 2 (Computer Based Test 2) – আরও উচ্চ স্তরের প্রশ্ন, প্রার্থীকে চূড়ান্তভাবে যাচাই করার জন্য।
  3. CBAT (Computer Based Aptitude Test) – শুধুমাত্র Station MasterTraffic Assistant পদে আবেদনকারীদের জন্য।
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন – শিক্ষাগত যোগ্যতা, পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই করা হয়।
  5. মেডিকেল টেস্ট – প্রার্থীর শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য।

নিয়োগ পরবর্তী ট্রেনিং

নিয়োগ প্রাপ্ত প্রার্থীকে নির্দিষ্ট সময়ের জন্য Zonal Railway Training Institute-এ প্রশিক্ষণ নিতে হয়। এখানে ট্রেন নিয়ন্ত্রণ, সিগন্যালিং, যাত্রী ও মালবাহী নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্ব নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, স্টেশন মাস্টারের চাকরিতে আবেদন প্রক্রিয়ার সব ধাপ অনলাইনে হয়ে থাকে। আবেদন করতে হলে Railway Recruitment Board (RRB) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

--Advertisement--

বেতন ও সুযোগ-সুবিধা (RRB Station Master Salary & Benefits)

এবারে আসি তোমাদের অনেকের বহু প্রতিক্ষিত প্রশ্নে, Salary কত!!? Salary এর প্রসঙ্গে তোমাদের বলে রাখি জয়েন করার পর তোমরা Average 40000 টাকার আশেপাশে Salary পেতে পারো।

প্রারম্ভিক বেতন₹35,400/- (Level 6 Pay Matrix)
গ্রস বেতনপ্রায় ₹50,000/- এর কাছাকাছি
সুবিধাHRA, DA, TA, PF, মেডিকেল, পেনশন সুবিধা ইত্যাদি

রেলওয়ে চাকরি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট

RRB Kolkatawww.rrbkolkata.gov.in
Railway Recruitment Board
Ministry of Railways, Government of India
www.rrbapply.gov.in
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news