Homeপশ্চিমবঙ্গআবহাওয়াদোসর ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে শীত কমে বাড়বে গরম! আজকের আবহাওয়া আপডেট

দোসর ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে শীত কমে বাড়বে গরম! আজকের আবহাওয়া আপডেট

Weather Today: ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে উষ্ণতা বাড়ছে, কী বলছে হাওয়া অফিস

- Advertisement -

JANARUL KHAN, কলকাতাঃ রাত আর ভোরে কুয়াশা আর ঠান্ডার দাপট থাকলেও সকাল উঠতেই যেন সব মিলিয়ে যাচ্ছে—বাংলার আবহাওয়ায় এমনই এক আচমকা ছন্দপতন দেখা দিয়েছে। শীত কমলেও শহর থেকে গ্রাম—সব জায়গাই কুয়াশার চাদরে মোড়া। তবে উত্তুরে হাওয়ার প্রভাবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলায় এখনো বেশ ভালোমতোই শীত টিকে আছে। আর আজ বুধবার কলকাতা সহ পুরো বাংলার আবহাওয়া (South Bengal Weather Update) কেমন থাকবে জানার ইচ্ছে থাকলে, চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)

প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কথা বলা যাক। সম্প্রতি তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার খানিকটা বেড়েছে, ফলে কয়েকদিন গরম ভাব থাকতে পারে। জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে পূবালি হাওয়া জোরদার হয়েছে এবং উত্তরী হাওয়া আপাতত কিছুটা কম সক্রিয়। তবে আজ দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় শীতের হালকা দাপট বজায় থাকবে। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আপাতত দার্জিলিং এবং কালিম্পং-এ ঠান্ডা থাকবে বলে খবর। আজ বুধবার দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অর্থাৎ সেখানে শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং-এ রৌদ্রজ্বল পরিবেশ বজায় থাকবে। এক কথায় এখন দার্জিলিং যাওয়ার আদর্শ সময় পর্যটকদের। এছাড়া ঠান্ডা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে পরের তিনদিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরবর্তী সময়ে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষের দিকেই দার্জিলিংয়ে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নভেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিও হতে পারে। শীতের মরসুমেও স্যাঁতসেঁতে আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

--Advertisement--

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news