Homeটেকনলজি ও গ্যাজেটসupi new rules in india: UPI এবার চার্জ কাটবে

upi new rules in india: UPI এবার চার্জ কাটবে

upi new rules in india: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) বর্তমানে ভারতে ডিজিটাল লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তবে, ২০ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যা ব্যবহারকারীদের জন্য জানা অত্যন্ত জরুরি। না জানলে লেনদেনের সময় সমস্যায় পড়তে পারেন। তাই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখনই! […]

- Advertisement -

upi new rules in india: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) বর্তমানে ভারতে ডিজিটাল লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তবে, ২০ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যা ব্যবহারকারীদের জন্য জানা অত্যন্ত জরুরি। না জানলে লেনদেনের সময় সমস্যায় পড়তে পারেন। তাই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখনই!

২০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি নতুন নিয়ম চালু করতে চলেছে। নিয়মটি সরাসরি UPI চার্জব্যাক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই নিয়ম পরিবর্তনের ফলে UPI লেনদেন আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ হবে। নতুন নিয়মটি গ্রাহকদের জন্য কতটা সুবিধাজনক হবে এবং কীভাবে এটি লেনদেনের অভিজ্ঞতাকে উন্নত করবে!(Bank New Rule 2025)।

upi new rules in india

চার্জব্যাক হল এমন একটি ব্যবস্থা, যেখানে গ্রাহক যদি ভুলবশত কোনো লেনদেন করে ফেলেন বা কোনো লেনদেন ব্যর্থ হয়, তাহলে সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকে। সাধারণত, এই প্রক্রিয়া রেমিটিং ব্যাংক (যে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়) দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ, যদি কোনো কারণে টাকা ভুল জায়গায় চলে যায় বা লেনদেন অসম্পূর্ণ থাকে, তাহলে চার্জব্যাকের মাধ্যমে গ্রাহক তার টাকা ফেরত পেতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বর্তমানে, T+0 সময়সীমার মধ্যে URCS (Unified Real-time Clearing and Settlement) এর মাধ্যমে চার্জব্যাক প্রসেস করা হয়। তবে, দ্রুততার কারণে অনেক সময় এটি ঠিকমতো সম্পন্ন হয় না, যার ফলে গ্রাহক ও ব্যাংক—উভয়ের জন্যই সমস্যা সৃষ্টি হয়। অর্থ ফেরতের ক্ষেত্রে বিলম্ব বা ত্রুটি দেখা দিলে গ্রাহকদের ভোগান্তির মুখে পড়তে হয়, আর ব্যাংকের পক্ষেও সঠিকভাবে লেনদেন সামলানো কঠিন হয়ে যায়।

--Advertisement--

নতুন নিয়মে কী কী পরিবর্তন আসছে?

১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে UPI চার্জব্যাকের স্বয়ংক্রিয় গ্রহণ ও প্রত্যাখ্যান প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। এর ফলে চার্জব্যাক এবং রিটার্ন লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয় অনুমোদন ও প্রত্যাখ্যান ব্যবস্থা কার্যকর হবে। যা গ্রাহক ও ব্যাংক—উভয়ের জন্যই সুবিধাজনক হবে। এছাড়া চার্জব্যাক প্রসেসের সময়সীমাও বাড়ানো হবে যাতে লেনদেন আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়। তবে এই নতুন নিয়ম শুধুমাত্র ‘বাল্ক আপলোড’ এবং ‘UDIR অপশন’-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফ্রন্ট-এন্ড লেনদেনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।

--Advertisement--
- Advertisement -
Amit Kormokar
Amit Kormokarhttps://jknews24.in
Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। সাংবাদিকতা পেশায় যুক্ত গত দুই বছর ধরে। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন।
Latest news
- Advertisement -
Related news