JKNews24 Disk: বর্তমানে অনেক তরুণ-তরুণীরই স্বপ্ন থাকে আর্মি, নেভি বা এয়ার ফোর্সে অফিসার হওয়ার। কিন্তু কীভাবে সেই পথে এগোতে হয় তা অনেকেই স্পষ্টভাবে জানে না। তাই আজকের এই প্রতিবেদনে আমরা সহজভাবে তুলে ধরব কীভাবে Indian Army, Indian Navy এবং Indian Air Force-এ অফিসার হিসেবে যোগদান করা যায়। কোন কোন পরীক্ষা দিতে হয়, কী যোগ্যতা লাগে, কী বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে—সবকিছুই এখানে ধাপে ধাপে আলোচনা করা হবে। তাই পুরো বিষয়টা ভালোভাবে জানতে শেষ পর্যন্ত পড়ে নাও।
UPSC ডিফেন্স সার্ভিস পরীক্ষার বিস্তারিত তথ্য (UPSC CDS)
| পরীক্ষার নাম | UPSC CDS Examination (Combined Defense Services) |
| নিয়ন্ত্রক | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন |
| পদের মান | Group-A অফিসার |
| প্রার্থী যোগ্যতা | অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে (বিস্তারিত নিচে)। |
| বয়সসীমা | প্রার্থীর বয়স অবশ্যই ২১ উপরে এবং ২৪ বছরের নিচে (অবিবাহিত) হতে হবে। |
কিভাবে আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার হবে
প্রথমেই বলে রাখি, ভারতীয় সামরিক বাহিনীতে অফিসার হিসেবে যোগদানের জন্য আপনাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর অধীনে অনুষ্ঠিত কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন (CDSE)-এ অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আপনি ভারতীয় মিলিটারি একাডেমি, নেভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স উইংস এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি-তে যোগদানের সুযোগ পাবেন। এবং হ্যাঁ, এই পরীক্ষায় মহিলা ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
মিলিটারি অফিসার IMA (ইন্ডিয়ান মিলিটারি একাডেমি)
এই পদের জন্য প্রার্থীকে উপযুক্ত শারীরিক ফিটনেস এর সঙ্গে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস (Graduate) হতে হবে। এখানে নম্বরের কোনো মাপকাঠি নেই।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
Training Officer অফিসার্স ট্রেনিং একাডেমি
উল্লেখিত প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী সম্পূর্ণ করে রাখতে হবে। অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স—যেকোনো গ্রাজুয়েট পড়ুয়া এই পদের জন্য যোগ্য।
Navy Officer ইন্ডিয়ান নেভাল একাডেমী
প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (BE/BTech) সম্পন্ন করতে হবে।
Air Force এয়ার ফোর্স একাডেমি
এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক স্তরে পদার্থবিজ্ঞান ও গণিতে (Physics & Mathematics at 10+2 level) পাশ থাকতে হবে অথবা Bachelor of Engineering / ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।
বয়সসীমা এবং বিবাহ যোগ্যতা: Age Limit & Married Status
যেহেতু ডিফেন্স সার্ভিস অফিসার, তাই বয়সসীমা এবং বৈবাহিক যোগ্যতাতে কড়া নিয়মকানুন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র অবিবাহিতরাই যোগ্য।
| অফিসিয়াল | বয়স | Marital status |
|---|---|---|
| Military Officer | 18-23 years | Unmarried |
| Training Officer | 19-25 years | Unmarried |
| Navy Officer | 20-24 years | Unmarried |
| Air Force Officer | 20-24 years | Married/ Unmarried |
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা (Written Exam):- ভারতীয় সামরিক বাহিনীতে যে কোনো পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষার সিলেবাসের বিস্তারিত জানতে তোমরা অফিসিয়াল পোর্টালে নিয়মিত আপডেট দেখতে পারবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে কোন প্রার্থী পরবর্তী ধাপে, অর্থাৎ ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য যোগ্য। শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরাই ইন্টারভিউয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ইন্টারভিউ (Interview):- লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব যাচাই করার জন্য কমিশনের পক্ষ থেকে একটি ইন্টারভিউ আয়োজন করা হয়। উল্লেখ্য, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ—উভয়ই সমান ওজনের থাকবে, অর্থাৎ দুইটির নাম্বার সমান গুরুত্ব বহন করবে।
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উত্তীর্ণ হলে ট্রেনিংয়ের জন্য নির্বাচন করা হবে। প্রশিক্ষণের পরবর্তী ধাপে স্থায়ীভাবে অফিসার পদে নিয়োগ হয়। এই ছিল পাবলিক সার্ভিস কমিশনের ডিফেন্স সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি তথ্য, যোগ্যতা থাকলে অবশ্যই নিজেকে প্রমাণ করো আর হয়ে যাও “ডিফেন্স অফিসার“।
