স্নাতক পাসেই চাকরি! UPSC-র মাধ্যমে BSF, CRPF, CISF-এ বড় নিয়োগের সুযোগ

- Advertisement -

JKNews24 Disk: চাকরিপ্রার্থীদের জন্য সত্যিই বড় সুখবর। Union Public Service Commission-এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি (UPSC Recruitment 2026) প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে Border Security Force (BSF), Central Reserve Police Force (CRPF), Indo-Tibetan Border Police (ITBP) সহ একাধিক কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে অফিসার পদে যোগ দেওয়ার সুযোগ মিলবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

UPSC-তে নিয়োগের বিজ্ঞপ্তি (UPSC Recruitment)

Union Public Service Commission-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে মোট ৩৪৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে Border Security Force (BSF)-এ রয়েছে ১০৮টি পদ, Central Reserve Police Force (CRPF)-এ ১০৬টি, Central Industrial Security Force (CISF)-এ ৭০টি, Sashastra Seema Bal (SSB)-এ ৫৩টি এবং Indo-Tibetan Border Police (ITBP)-এ ১২টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আর যে কোনও রাজ্য বা কেন্দ্রীয় আইনসভার আইন দ্বারা অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC সহ অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরি) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় দেওয়া হবে।

--Advertisement--

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের একাধিক ধাপ পার হতে হবে। প্রথমেই নেওয়া হবে লিখিত পরীক্ষা, যেখানে প্রার্থীদের জ্ঞান ও মানসিক সক্ষমতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে শারীরিক দক্ষতা পরীক্ষায় (Physical Efficiency Test), কারণ এই পদে শারীরিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যেখানে প্রার্থীর নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস যাচাই করা হবে। সবশেষে মেডিকেল টেস্টের মাধ্যমে চূড়ান্তভাবে শারীরিক সুস্থতা পরীক্ষা করে সরাসরি নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

এই পদে আবেদন করার জন্য ইউপিএসসি-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই অনলাইনে আবেদন করে নেওয়া যাবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

--Advertisement--
  • প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। তবে হ্যাঁ, নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • সবশেষে ফি দিয়ে সাবমিট করুন।
UPSC Official Notification: Download Now

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news