পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) ২০২৬ পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। অবশেষে WBJEEB কাউন্সেলিংয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে WBJEE 2026 Counselling। উল্লেখ্য, গত ২৪ মে রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং ১৮ জুন ফলাফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ের সময়সূচির অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বোর্ড সম্পূর্ণ কাউন্সেলিং সূচি প্রকাশ করেছে। যেসব ছাত্রছাত্রী এ বছর সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং (B.Tech) ও আর্কিটেকচার (B.Arch) কলেজে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি, কাউন্সেলিংয়ের বিভিন্ন ধাপ, গুরুত্বপূর্ণ তারিখ, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য জরুরি তথ্য সম্পর্কে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হল।
WBJEE 2026 Counselling এর বিজ্ঞপ্তি জারি করল বোর্ড
| পরীক্ষার নাম | পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬ (WBJEE 2026)। |
| বোর্ড | পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। |
| পরীক্ষার তারিখ | ২৪ মে ২০২৬। |
| রেজাল্ট | ১৮ জুন ২০২৬। |
| কাউন্সেলিং শুরু | ৩০ জুন ২০২৬। |
| কাউন্সেলিং শেষ | ৩০ জুলাই ২০২৬। |
| অফিসিয়াল ওয়েবসাইট | wbjeeb.nic.in |
কোন কোন কলেজ কাউন্সেলিং এ অংশগ্রহণ করবে?
WBJEE 2026 কাউন্সেলিংয়ের মাধ্যমে এ বছর পশ্চিমবঙ্গের প্রায় ১১৫ থেকে ১২০টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্ব-অর্থায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া হবে। এই তালিকায় রয়েছে রাজ্যের অন্যতম সেরা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (KGEC) এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (JGEC)। পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও এই কেন্দ্রীয় কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য কোটার আসনে শিক্ষার্থী ভর্তি করবে। কোন কলেজে কতটি আসন রয়েছে, কোন বিভাগে কতটি সিট উপলব্ধ এবং ক্যাটাগরি অনুযায়ী আসন বণ্টনের সম্পূর্ণ তথ্য বোর্ডের প্রকাশিত অফিসিয়াল ‘Seat Matrix’-এ দেখা যাবে।
WBJEE 2026 Counselling Steps
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের অনলাইন কাউন্সেলিং মূলত কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
১. রেজিস্ট্রেশন ও ফি পেমেন্ট: প্রার্থীদের প্রথমেই WBJEE পোর্টালে গিয়ে নিজের রোল নম্বর, পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় একাডেমিক তথ্য দিয়ে লগইন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
২. চয়েস ফিলিং এবং লকিং: এরপর শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজ এবং ব্রাঞ্চের নাম ক্রমানুসারে সাজাতে পারবেন। পছন্দ সাজানোর পর চয়েস লক করতে হবে।
৩. সিট অ্যালটমেন্ট: প্রার্থীদের র্যাঙ্ক এবং দেওয়া পছন্দের ভিত্তিতে বোর্ড নির্দিষ্ট দিনে সিট বরাদ্দ করবে।
৪. ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি: সিট পাওয়ার পর প্রার্থীদের ‘Seat Acceptance Fee’ অনলাইনে জমা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাইকরণের জন্য নির্দিষ্ট ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত হতে হবে।
কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফি
WBJEEB-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের কাউন্সেলিংয়ে অংশ নিতে সাধারণ (General Category) প্রার্থীদের ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এই ফি শুধুমাত্র অনলাইন মাধ্যমেই পরিশোধ করা যাবে।
ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
কাউন্সেলিং ও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রগুলোর আসল কপি এবং সেলফ-অ্যাটেস্টেড জেরক্স কপি সাথে রাখতে হবে:
- WBJEE 2026 র্যাঙ্ক কার্ড (Rank Card)।
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট।
- জন্মতারিখ প্রমাণের জন্য অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
- ডোমিসাইল বা আবাসিক সার্টিফিকেট।
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ST/OBC-A/OBC-B/EWS, যদি প্রযোজ্য হয়)।
- সিট অ্যালটমেন্ট লেটার এবং পেমেন্ট রসিদ।
WBJEE 2026 Counselling Schedule
| বিষয় | সময়সীমা |
| প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফি প্রদান এবং চয়েস ফিলিং | ৩০.০৬.২০২৬ থেকে ০৫.০৭.২০২৬ |
| চয়েস পরিবর্তন এবং চয়েস লকিং | ৩০.০৬.২০২৬ থেকে ০৫.০৭.২০২৬ |
| প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট ফলাফল | ০৭.০৭.২০২৬ |
| সিট একসেপ্টেন্স ফি প্রদান, নথিপত্র যাচাইকরণ এবং অ্যালট হওয়া কলেজে ভর্তি প্রক্রিয়া | ০৭.০৭.২০২৬ থেকে ১১.০৭.২০২৬ |
| ভর্তি ও যাচাইকরণের অতিরিক্ত উইন্ডো | ১৩.০৭.২০২৬ থেকে ১৭.০৭.২০২৬ |
| দ্বিতীয় রাউন্ডের সিট অ্যালটমেন্ট ফলাফল | ২১.০৭.২০২৬ |
| দ্বিতীয় রাউন্ডের নতুন প্রার্থীদের সিট একসেপ্টেন্স ফি প্রদান, ডকুমেন্ট ভেরিফিকেশন, ভর্তি ও নাম প্রত্যাহারের সুযোগ | ২১.০৭.২০২৬ থেকে ২৩.০৭.২০২৬ |
| তৃতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং | ২৪.০৭.২০২৬ থেকে ২৬.০৭.২০২৬ |
| তৃতীয় রাউন্ডের সিট অ্যালটমেন্ট ফলাফল | ২৮.০৭.২০২৬ |
| তৃতীয় রাউন্ডের নতুন প্রার্থীদের সিট একসেপ্টেন্স ফি প্রদান, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং চূড়ান্ত ভর্তি | ২৮.০৭.২০২৬ থেকে ৩০.০৭.২০২৬ |
