Homeপশ্চিমবঙ্গআবহাওয়াWeather Update: নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে, সতর্কতা ৪ জেলায়

Weather Update: নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে, সতর্কতা ৪ জেলায়

- Advertisement -

রাত পোহালেই কালীপুজো, কিন্তু তার আগেই ফের একবার চমক দেখাল আবহাওয়া। রবিবার ছুটির সকালে দেখা মিলল ঘন কালো মেঘে ঢাকা আকাশের(Weather Today)। হঠাৎ করে এই পরিবর্তনের কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালীপুজোর প্রাক্কালে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি মাঝেমধ্যে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে আগামী ২১শে অক্টোবর আশেপাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবসর হয়ে আরো ঘনীভূত হতে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)

প্রথমেই জেনে নেওয়া যাক, আজ রবিবার ছুটির দিনে কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ কালীপুজোর আগের দিন সকাল থেকেই ছুটির আবহে ছোঁয়া লাগতে চলেছে মেঘলা আকাশ ও অনিয়মিত বৃষ্টির।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হালকা শীতের আমেজের মধ্যেই রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা একদিকে যেমন বৃষ্টির দেখা পাবেন, তেমনই ঠান্ডার মাত্রাও একটু বাড়বে।

--Advertisement--

আগামীকালের আবহাওয়া

সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এদিনও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও জলপাইগুড়ির কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news