JKNews24 Disk: ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা, আর তার আগেই পেনশন নিয়ে বড় সুখবর দিল Employees’ Provident Fund Organisation (EPFO)। অবসরের পর প্রতি মাসে বেশি পেনশন পাওয়ার স্বপ্ন দেখা কর্মীদের জন্য এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, ২০১৪ সালে বন্ধ হয়ে যাওয়া উচ্চতর পেনশন সংক্রান্ত পুরনো বিকল্প ফের চালু করেছে EPFO। এর ফলে কর্মীরা এখন পেনশন তহবিলে আগের তুলনায় বেশি অবদান রাখতে পারবেন, অর্থাৎ অতিরিক্ত অর্থ জমা দিয়ে ভবিষ্যতে তুলনামূলক বেশি মাসিক পেনশন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সবাই পাবেন না এই সুবিধা
Employees’ Provident Fund Organisation (EPFO) স্পষ্ট জানিয়েছে, উচ্চতর পেনশনের এই নতুন বিকল্প সবার জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা কিছু সরকারি ও বেসরকারি কর্মচারীই নিজেদের প্রকৃত মূল বেতন ও মহার্ঘ ভাতার (DA) ভিত্তিতে পেনশন তহবিলে অতিরিক্ত অবদান রাখতে পারবেন। অর্থাৎ নির্ধারিত সীমার বেশি বেতনের উপর হিসাব করে বেশি টাকা জমা দেওয়ার সুযোগ মিলবে। স্বাভাবিকভাবেই পেনশন তহবিলে বেশি অর্থ জমা হলে অবসর নেওয়ার পর মাসিক পেনশনের অঙ্কও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
কারা পাবেন এই সুবিধা?
EPFO সাফ জানিয়ে দিয়েছে, উচ্চতর পেনশন বিকল্প সকলের জন্য নয়। বরং ভবিষ্যতের জন্য পেনশন তহবিলে তারাই শুধুমাত্র বেশি অর্থ জমাতে পারবেন যাঁরা 2014 সালের পহেলা সেপ্টেম্বরের আগে উচ্চতর পেনশন বিকল্প বেছে নিয়েছিলেন। এর অর্থ 2014 সালে এই বিকল্প বন্ধ হওয়ার আগে থেকে যাঁরা এর সদস্য ছিলেন তাঁরাই এই বিকল্প বেছে নিতে পারবেন। ফলে সহজেই ভবিষ্যতের জন্য মোটা টাকার পেনশনের ব্যবস্থা করতে পারবেন একটা নির্দিষ্ট অংশের কর্মচারীরা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগে—অর্থাৎ আগস্ট ২০১৪ পর্যন্ত—কর্মচারীরা তাঁদের প্রকৃত মূল বেতনের ভিত্তিতে পেনশন তহবিলে অবদান রাখার সুযোগ পেতেন। এর ফলে বিশেষ করে সরকারি ও PSU কর্মীরা বেশি উপকৃত হতেন, কারণ তাঁদের বেতন কাঠামো তুলনামূলক বেশি হওয়ায় পেনশনও উল্লেখযোগ্যভাবে বাড়ত। তবে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকার পেনশনযোগ্য বেতনের উপর একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বেঁধে দেয়, যার ফলে কার্যত উচ্চতর পেনশন বিকল্প বন্ধ হয়ে যায়। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী পেনশনযোগ্য বেতনের সর্বোচ্চ সীমা ১৫,০০০ টাকা নির্ধারিত রয়েছে, এবং সেই সীমার উপর ভিত্তি করেই Employees’ Provident Fund Organisation (EPFO) পেনশন হিসাব করে থাকে।
