JKNews24 Disk: প্রতি বছর লক্ষাধিক ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। কেউ উচ্চশিক্ষার পথে এগিয়ে যায়, আবার অনেকে দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সরকারি চাকরির সুযোগ খোঁজে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ করেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে আবেদন করার সুযোগ থাকে—পুলিশ, গ্রুপ ডি, বিভিন্ন দফতরের সাপোর্ট স্টাফ থেকে শুরু করে রেল ও ডাক বিভাগের নির্দিষ্ট কিছু পদ পর্যন্ত। এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় তুলে ধরবো, মাধ্যমিক পাশ করার পর ঠিক কোন কোন সরকারি চাকরিতে আবেদন করা যায়, কী যোগ্যতা লাগে এবং কীভাবে প্রস্তুতি নিলে সুযোগ পাওয়া সম্ভব।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে চাকরি কি আছে? (Madhyamik Pass Government Job)
উল্লেখ্য, মাধ্যমিক পাশের ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রায় সারা বছর ধরেই প্রকাশিত হয়। তাই আগে থেকেই কোন কোন পদে আবেদন করা যায়, কী যোগ্যতা লাগে এবং আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হয়—এই তথ্যগুলো জানা থাকলে ফর্ম ফিল-আপের সময় অনেকটাই সুবিধা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটগুলো জানা থাকলে ছাত্র-ছাত্রীরা নিয়মিত সেখানে ভিজিট করে নতুন বিজ্ঞপ্তি, আবেদন শুরুর তারিখ ও গুরুত্বপূর্ণ আপডেট সহজেই নজরে রাখতে পারবে, ফলে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও কমবে।
কলকাতা পুলিশ কনস্টেবল
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ যোগ্যতায় সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন সরকারি চাকরিগুলোর মধ্যে অন্যতম হলো কনস্টেবল পদ। West Bengal Police Recruitment Board-এর মাধ্যমে নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়। কনস্টেবল পদের একাধিক বিভাগ রয়েছে এবং একই শিক্ষাগত যোগ্যতায় Kolkata Police-এও আবেদন করা যায়। তবে লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক যোগ্যতা ও ফিটনেস টেস্ট বাধ্যতামূলক।
যোগ্যতা: ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সে ছাড় প্রযোজ্য)। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: প্রাথমিকভাবে প্রায় ২২,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৫৮,৫০০ টাকা পর্যন্ত (পে লেভেল অনুযায়ী)।
অফিসিয়াল ওয়েবসাইট: https://prb.wb.gov.in/
ফুড সাব-ইন্সপেক্টর
মাধ্যমিক পাশের পর যে গুরুত্বপূর্ণ সরকারি চাকরিগুলির দিকে অনেকেই নজর রাখেন, তার মধ্যে অন্যতম হলো ফুড সাব-ইন্সপেক্টর পদ। এই পদে নির্বাচিত হলে খাদ্য ও সরবরাহ দপ্তরের বিভিন্ন ব্লক অফিস এবং রেশন বিভাগের অধীনে কাজ করার সুযোগ পাওয়া যায়। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে West Bengal Public Service Commission।
যোগ্যতা: ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সে ছাড় প্রযোজ্য)।
বেতন: প্রাথমিকভাবে প্রায় ২২,৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৫৮,৫০০ টাকা পর্যন্ত (পে লেভেল অনুযায়ী)।
অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in/
ক্লার্কশিপ
মাধ্যমিক পাশের পর বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক বা কেরানি পদেও আবেদন করার সুযোগ থাকে। এই পদে মূলত দাপ্তরিক কাজ যেমন খাতা-পত্র সামলানো, ফাইল ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি ও অফিসের প্রশাসনিক সহায়তার দায়িত্ব পালন করতে হয়। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে West Bengal Public Service Commission।
যোগ্যতা: ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য)।
বেতন: প্রাথমিকভাবে প্রায় ২২,৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৮,৫০০ টাকা পর্যন্ত (পে লেভেল অনুযায়ী)।
অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in/
গ্রামীণ ডাক সেবক
মাধ্যমিক পাশ করেই ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্রামীণ পোস্ট অফিসে কাজ করার বড় সুযোগ রয়েছে। এই নিয়োগের মাধ্যমে গ্রামীণ শাখাগুলিতে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার (ABM), ব্রাঞ্চ ম্যানেজার এবং ডাক পরিবাহক পদে কাজ করা যায়। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে India Post, যা দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম সরকারি পরিষেবা সংস্থা।
যোগ্যতা: ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য)। মাধ্যমিক পাশ আবশ্যক।
বেতন: প্রাথমিকভাবে প্রায় ২২,০০০ টাকা থেকে শুরু (পদের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে)।
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.indiapost.gov.in/
রেলওয়ে গ্রুপ ডি (Rail Group-D)
মাধ্যমিক পাশ করেই ভারতীয় রেলের গ্রুপ ডি বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকে, যা বহু চাকরিপ্রার্থীর কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বিকল্প। ট্র্যাক মেইনটেনার, হেল্পার, পয়েন্টসম্যানসহ একাধিক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদে নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে Railway Recruitment Board, যা Indian Railways-এর অধীনে কাজ করে।
যোগ্যতা: ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর বয়স (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য)। মাধ্যমিক পাশ আবশ্যক।
বেতন: প্রাথমিকভাবে প্রায় ২২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ২৫,০০০ টাকা পর্যন্ত (পে লেভেল অনুযায়ী, সঙ্গে অন্যান্য ভাতা প্রযোজ্য)।
অফিসিয়াল ওয়েবসাইট: https://indianrailways.gov.in/railwayboard/
মাধ্যমিক পাশে সরকারি চাকরি!
ছাত্রছাত্রীদের অনেকেই মনে হতে পারে বর্তমান চাকরির বাজারে আদেও কি মাধ্যমিক পাশ করে কোন চাকরি পাওয়া যায়? উত্তর না… উপরের চাকরির পথগুলি ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ, কলেজ গ্রাজুয়েট সবাই আবেদন করে। তো সেক্ষেত্রে তাদের প্রস্তুতি এবং অভিজ্ঞতা যেহেতু ভালো থাকে তাদেরই বেশি সুযোগ থাকে। তবে তুমি চাইলে এগুলো ফরম ফিলাপের সুযোগ নিতে পারো এবং নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে অবশ্যই নির্বাচিত হবে।
