Cyber Forensic Expert: ফরেনসিক বিশেষজ্ঞ হতে চান? কোন বিষয় নিয়ে পড়বেন, জানুন বিস্তারিত

- Advertisement -

JKNews24 Disk: বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় সাইবার ক্রাইম, তথ্য জালিয়াতি আর অনলাইন ফ্রড যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে কখনও টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, কখনও আবার ব্যক্তিগত তথ্য চুরি করে জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে। ঠিক এই ধরনের সমস্যার মোকাবিলা করে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ, যেখানে প্রযুক্তির সাহায্যে অপরাধীদের খোঁজ বের করা হয়। আর এই কাজের পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা হলেন সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ (Cyber Forensic Expert)। অনেকেই এর ব্যাপারে শুনে থাকলেও কিভাবে হওয়া যায়? পড়াশোনা কি নিয়ে করতে হবে? তারপরে আবেদনসহ চাকরি কিভাবে পাওয়া যায়? সমস্ত কিছু তুলে ধরব আজকের প্রতিবেদনে।

সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ কিভাবে হওয়া যায়? (Cyber Forensic Expert)

CID (Crime Investigation Department) অপরাধ তদন্তের বিভাগে মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ, নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ, ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ উল্লেখিত পদগুলিতে নিয়োগ হয়ে থাকে। যেহেতু সমস্ত কিছু তাই ইন্টারনেট, তথ্য বা ডেটা এবং কম্পিউটার সংক্রান্ত তাই অবশ্যই কম্পিউটারে বিশেষ দক্ষতা দরকার, যেটা আমরা নিচে আলোচনা করছি।

ফরেনসিক বিশেষজ্ঞ বেতন কেমন হয়?

ফরেনসিক সুরক্ষা বিশেষজ্ঞদের বেতন সাধারণত বেশ উচ্চমানের হয়ে থাকে, কারণ এই পেশায় প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং দায়িত্ব অনেক বেশি। অভিজ্ঞতা ও পদ অনুযায়ী মাসে প্রায় দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

আবেদনকারী যোগ্যতা ও কাজ

নির্ধারিত নয়টি পদের জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়েছে। আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড অবশ্যই একবার দেখে নেবেন –

--Advertisement--

মোবাইল (Mobile) ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অথবা BCA/MCA স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদে কাজের মূল দায়িত্ব হলো মোবাইল ফোন সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা বিশ্লেষণ করা, ডেটা রিকভারি করা, কল রেকর্ড, মেসেজ, অ্যাপ ডেটা ইত্যাদি পরীক্ষা করে তদন্তে সহায়তা করা।

নেটওয়ার্ক (Network) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: নেটওয়ার্ক ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এম.টেক, অথবা BCA/MCA কিংবা সমমানের অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের মূল দায়িত্ব হলো নেটওয়ার্ক ও ইন্টারনেটভিত্তিক সমস্ত প্রযুক্তিগত সমস্যা বিশ্লেষণ করা, সন্দেহজনক অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা, সার্ভার লগ ও ডেটা ট্রাফিক পরীক্ষা করা।

--Advertisement--

ম্যালওয়্যার (Malware) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: ম্যালওয়্যার ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক, ইঞ্জিনিয়ারিং স্নাতক/এম.টেক, অথবা BCA/MCA কিংবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা মোকাবিলা (Security Incident Handling) বা ডিজিটাল ফরেনসিক বিভাগে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি। এই পদের মূল কাজ হলো ম্যালওয়্যার, কম্পিউটার ভাইরাস, র‍্যানসমওয়্যার বা অন্যান্য ক্ষতিকর সফটওয়্যার বিশ্লেষণ করা।

ক্লাউড (Cloud) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: ক্লাউড ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক, ইঞ্জিনিয়ারিং স্নাতক/এম.টেক, অথবা BCA/MCA কিংবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নিরাপত্তা ঘটনা মোকাবিলা বা ডিজিটাল ফরেনসিক বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই পদের মূল দায়িত্ব হলো ক্লাউড সার্ভার, স্টোরেজ সিকিউরিটি, ডেটা ট্রান্সফার এবং অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিশ্লেষণ করা।

ক্রিপ্টো (Crypto) ফরেনসিক বিশেষজ্ঞ: ক্রিপ্টো ফরেনসিক বিশেষজ্ঞ পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক, ইঞ্জিনিয়ারিং স্নাতক/এম.টেক, অথবা BCA/MCA কিংবা সমমানের অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের মূল কাজ হলো ক্রিপ্টোকারেন্সি লেনদেন বিশ্লেষণ করা, বিটকয়েন ট্রানজাকশন ট্র্যাক করা এবং ব্লকচেন নেটওয়ার্কে সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত করা। সাইবার অপরাধে ব্যবহৃত ডিজিটাল ওয়ালেট, অনলাইন এক্সচেঞ্জ ও ভার্চুয়াল সম্পদের গতিবিধি খতিয়ে দেখে তদন্তে সহায়তা করাই এদের প্রধান দায়িত্ব।

ডিস্ক (Disk) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: ডিস্ক ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক, ইঞ্জিনিয়ারিং স্নাতক/এম.টেক, অথবা BCA/MCA কিংবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের মূল দায়িত্ব হলো হার্ডডিস্ক, ROM, SSDসহ বিভিন্ন ডাটা স্টোরেজ ডিভাইস বিশ্লেষণ করা, মুছে ফেলা ডেটা পুনরুদ্ধার করা, ফাইল সিস্টেম পরীক্ষা করা।

ফরেনসিক ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিশেষ কোর্স

কম্পিউটার সায়েন্সের ডিগ্রী পড়াশোনার পাশাপাশি অবশ্যই কোনো বড় সংস্থা থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। CEH, CISSP আর OSCP। এই তিনটেই আসলে সার্টিফিকেশন, মানে তুমি এই কোর্সগুলা করে সার্টিফিকেট নিলে বলা যাবে তোমার এই বিষয়ে ভালো জ্ঞান আছে।

  • CEH (সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার)
  • CISSP (সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল)
  • OSCP (অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল)
  • CHFI (কম্পিউটার হ্যাকিং ফরেনসিক ইনভেস্টিগেটর)

ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়া

সাধারণভাবে CID বিভাগে এই ধরনের প্রযুক্তিগত পদগুলির যথেষ্ট চাহিদা রয়েছে এবং প্রায় সময় অন্তর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন, যেখানে প্রাথমিকভাবে নথি যাচাই (সার্টিফিকেট ভেরিফিকেশন) প্রক্রিয়ার ভিত্তিতেই সরাসরি নিয়োগ সম্পন্ন হয়। কলকাতা সিআইডি অফিসিয়াল ওয়েবসাইট: https://cid.wb.gov.in/

JKNews24 Bangla-এর তরফ থেকে আমরা প্রতিদিনই চাকরি, সরকারি প্রকল্প, নিয়োগ, ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিই সহজ ও নির্ভরযোগ্যভাবে। তাই কোনও গুরুত্বপূর্ণ খবর মিস না করতে এখনই আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন এবং সবার আগে আপডেট পেতে যুক্ত থাকুন।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news