HomeপাঁচমিশালিSIR In Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় নাম “DELETED” দেখাচ্ছে? দ্রুত কী করবেন...

SIR In Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় নাম “DELETED” দেখাচ্ছে? দ্রুত কী করবেন জানুন

- Advertisement -

JKNews24 Disk: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR In Bengal) প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে Election Commission of India। তালিকা প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু নাম বাদ পড়ার খবর সামনে আসছে। সূত্রের দাবি, গোটা রাজ্যে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। কলকাতার Bhowanipore কেন্দ্রেও বড় সংখ্যায় নাম বাদ পড়েছে—খসড়া তালিকায় প্রায় ৪৪,৭৮৬ জনের নাম ছিল না, আর চূড়ান্ত তালিকায় আরও ২,৩২৪ জনের নাম যুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, অনেকেই জীবিত থাকা সত্ত্বেও নিজেদের নামের পাশে “DELETED” লেখা দেখছেন। এক্ষেত্রে কী করবেন?

কেন ডিলিট হতে পারে নাম?

আসলে, এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে হালনাগাদ রাখা। সাধারণত মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় এবং অন্যত্র স্থানান্তরিত ভোটারদের নাম মুছে ফেলা হয়। একই নাম একাধিক জায়গায় থাকলে তা সংশোধন করে “DELETED” লেখা হয়। তবে কখনো কখনো ভুলবশত বা প্রযুক্তিগত ত্রুটির কারণে জীবিত ভোটারদের নামও তালিকা থেকে বাদ পড়তে পারে। এরকম ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

নাম ডিলিট হলে কী করবেন?

জীবিত থাকা সত্ত্বেও যদি আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় “DELETED” দেখায়, তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সহজেই সংশোধন করা যায়। প্রথমে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের (DEO) কাছে লিখিত আবেদন জমা দিতে হবে—তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে। আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ সঙ্গে রাখুন। যদি DEO আপনার আবেদন খারিজ করেন, তাহলে পরবর্তী ১৫ দিনের মধ্যে রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসারের কাছে আপিল করা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

অনলাইনেও করা যাবে আবেদন

এদিকে নির্বাচন কমিশনের সরকারি পোর্টাল voters.eci.gov.in এবং electoralsearch.eci.gov.in এ সরাসরি আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এপিক নম্বর ব্যবহার করে নিজের তথ্য যাচাই করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এমনকি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলও-র যোগাযোগের তথ্য আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও সরাসরি বিএলও-র মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে যদি আপিল প্রক্রিয়াতেও সমাধান না হয়, সেক্ষেত্রে ৬ নম্বর ফর্ম জমা দিয়ে নতুন করে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে হবে। ১৮ বছর পূর্ণ হলেই আবেদন করা সম্ভব।

--Advertisement--

JKNews24 Bangla-এর তরফ থেকে আমরা প্রতিদিনই চাকরি, সরকারি প্রকল্প, নিয়োগ, ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিই সহজ ও নির্ভরযোগ্যভাবে। তাই কোনও গুরুত্বপূর্ণ খবর মিস না করতে এখনই আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন এবং সবার আগে আপডেট পেতে যুক্ত থাকুন।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news