Homeচাকরি খবরপশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগ! মাসে ২০ হাজার টাকা বেতন

পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগ! মাসে ২০ হাজার টাকা বেতন

- Advertisement -

JKNews24 Disk: আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে স্বাস্থ্য দপ্তরে কাজের সুযোগ খুঁজে থাকেন, তাহলে সত্যিই সুখবর রয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে পশ্চিম বর্ধমানে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ হবে National Health Mission (NHM)-এর আওতায়। সারা পশ্চিমবঙ্গ থেকে নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের পর মাসিক প্রায় ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। শূন্যপদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন।

পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগ!

পশ্চিম বর্ধমান জেলায় National Health Mission (NHM)-এর অধীনে কমিউনিটি হেলথ অফিসার পদে মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) পদে রয়েছে ২১টি শূন্যপদ এবং কমিউনিটি হেলথ অফিসার (BAMS) পদে রয়েছে ১টি শূন্যপদ। ক্যাটাগরি অনুযায়ী বিভাজন নিচে দেওয়া হলো—

🔹 শূন্যপদের বিস্তারিত বিভাজন

পদের নামমোট শূন্যপদURSCSTOBC-AOBC-BEWSPWBD
কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং)২১টি7612221
কমিউনিটি হেলথ অফিসার (BAMS)১টি1

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

National Health Mission (NHM)-এর অধীনে কমিউনিটি হেলথ অফিসার পদে আবেদন করতে হলে পদের ভিত্তিতে আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) পদের ক্ষেত্রে প্রার্থীকে ২০২১ সাল বা তার পরে West Bengal Nursing Council স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing (BPCCHN কোর্স সহ) উত্তীর্ণ হতে হবে। তবে ২০২১ সালের আগে GNM, B.Sc বা Post Basic B.Sc Nursing পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে তাঁদের CPCH ট্রেনিং নিতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অন্যদিকে কমিউনিটি হেলথ অফিসার (BAMS) পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BAMS ডিগ্রি থাকতে হবে এবং West Bengal Ayurvedic Council-এর রেজিস্ট্রেশন থাকা আবশ্যক।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বয়সসীমা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১লা এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।

--Advertisement--

বেতন

দুটি পদের ক্ষেত্রেই নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ (PLI) পাওয়া যেতে পারে।

আবেদন পদ্ধতি

  1. প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.hr.wbhealth.gov.in ভিজিট করতে হবে।
  2. সেখানে “Recruitment” সেকশনে গিয়ে বর্তমান বিজ্ঞপ্তির লিংকটি খুঁজে বের করে ক্লিক করতে হবে।
  3. Apply Now তে ক্লিক করে নিজের নাম, বয়স, ফোন নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  5. সবশেষে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের যেকোনো একটি জমা দিতে হবে। পাশাপাশি বয়সের প্রমাণপত্র, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) দিতে হবে। কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) পদের ক্ষেত্রে West Bengal Nursing Council-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং BAMS পদের ক্ষেত্রে West Bengal Ayurvedic Council-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবশ্যক। এছাড়াও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

--Advertisement--

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ১ মার্চ, ২০২৬।
  • রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২৬।
  • আবেদনপত্র জমা দেওয়ার চূড়ান্ত তারিখ: ১৯ মার্চ, ২০২৬।
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news