Homeসোনার দামGold Price Today: ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম আপডেট

Gold Price Today: ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম আপডেট

ফের বাড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত দেখুন

JKNews24 ডেস্ক: ফের বাড়ল সোনার দাম, আর তাতেই বিয়ের মরশুমে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। গহনা কেনার পরিকল্পনা করলেই এখন দামের এই ওঠানামা নিয়ে ধন্দে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে—আজ বাড়ছে তো কাল কমছে, ঠিক কোন সময়টা সেরা সেটা বোঝাই দায়। তবে আপনি যদি এই মুহূর্তে সোনা বা গহনা কেনার কথা ভাবছেন, তাহলে সিদ্ধান্ত […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: ফের বাড়ল সোনার দাম, আর তাতেই বিয়ের মরশুমে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। গহনা কেনার পরিকল্পনা করলেই এখন দামের এই ওঠানামা নিয়ে ধন্দে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে—আজ বাড়ছে তো কাল কমছে, ঠিক কোন সময়টা সেরা সেটা বোঝাই দায়। তবে আপনি যদি এই মুহূর্তে সোনা বা গহনা কেনার কথা ভাবছেন, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের লেটেস্ট রেট (Gold Price Today) অবশ্যই একবার দেখে নিন।

মার্চের শুরুতে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন (Gold Price Today)

সোনার দাম প্রতিনিয়তই ওঠানামা করে। তবে মার্চের শুরুতে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সোনার দাম ফের বাড়ল। এই বিয়ের মরশুমে সোনার দাম বাড়ায় যথারীতি হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। আজকের প্রতিবেদনে রইল হোলির দিনে বাজারে লেটেস্ট গোল্ড প্রাইস (Gold Price)।

শহর২২ ক্যারাট (১০ গ্রাম)২৪ ক্যারাট (১০ গ্রাম)
কলকাতা₹ ১,৫০,৮০০₹ ১,৬৪,৫১০
দিল্লি₹ ১,৫০,৯৫০₹ ১,৬৪,৬৬০
শহর২২ ক্যারাট (১০ গ্রাম)২৪ ক্যারাট (১০ গ্রাম)
মুম্বই₹ ১,৫০,৮০০₹ ১,৬৪,৫১০
আহমেদাবাদ₹ ১,৫০,৮৫০₹ ১,৬৪,৫৬০
শহর২২ ক্যারাট (১০ গ্রাম)২৪ ক্যারাট (১০ গ্রাম)
পুনে₹ ১,৫০,৮০০₹ ১,৬৪,৫১০
জয়পুর₹ ১,৫০,৯৫০₹ ১,৬৪,৬৬০
শহর২২ ক্যারাট (১০ গ্রাম)২৪ ক্যারাট (১০ গ্রাম)
বেঙ্গালুরু₹ ১,৫০,৮০০₹ ১,৬৪,৫১০
লখনউ₹ ১,৫০,৯৫০₹ ১,৬৪,৬৬০

প্রসঙ্গত, সোনা কেনার সময় জুয়েলারির গায়ে থাকা হলমার্কের চিহ্ন অবশ্যই দেখে নেওয়া উচিত। সেখানে হলমার্কিং-এর বছর, সোনার ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই BIS সার্টিফিকেশনই নিশ্চিত করে যে গয়নাটি নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কি না। তাই কেনার আগে এই চিহ্নগুলি ভালো করে যাচাই করা খুবই জরুরি। অন্যদিকে, যারা সঞ্চয়ের উদ্দেশ্যে সোনা বা সোনার বার কেনেন, তারা সাধারণত ২৪ ক্যারেটের খাঁটি সোনা বেছে নেন, কারণ সেটিই সবচেয়ে বিশুদ্ধ এবং বিনিয়োগের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news