Homeপশ্চিমবঙ্গআবহাওয়াWeather Today Kolkata: রবিবার থেকেই বদলাবে আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

Weather Today Kolkata: রবিবার থেকেই বদলাবে আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

JKNews24 ডেস্ক: ভরা বসন্তেই হঠাৎ কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা রাজ্যজুড়ে। দিনের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় রোদের দাপটে ঘাম ঝরছে মানুষের, অনেকেই বাধ্য হয়ে আবার পাখা চালাতে শুরু করেছেন। তবে এই অস্বস্তিকর গরমের মধ্যেই নতুন করে বৃষ্টির সম্ভাবনার খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন উইকএন্ডেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও বৃষ্টি […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: ভরা বসন্তেই হঠাৎ কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা রাজ্যজুড়ে। দিনের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় রোদের দাপটে ঘাম ঝরছে মানুষের, অনেকেই বাধ্য হয়ে আবার পাখা চালাতে শুরু করেছেন। তবে এই অস্বস্তিকর গরমের মধ্যেই নতুন করে বৃষ্টির সম্ভাবনার খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন উইকএন্ডেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও বৃষ্টি নামলেও তাতে গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না বলেই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা, বরং ভ্যাপসা গরমের অস্বস্তি আরও কিছুটা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বসন্তের উষ্ণ আবহাওয়ার মাঝেই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির ইঙ্গিত মিলছে। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, যার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার এক নজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। তবে শনিবার বিকেল থেকে পরিবর্তন হবে আবহাওয়া। রবি থেকে টানা তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা সহ সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর, আর এই পরিস্থিতি আগামী সাতদিন প্রায় একই রকম থাকতে পারে। তবে রবিবার থেকে টানা তিন থেকে চার দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির তেমন কোনো ইঙ্গিত নেই। ফলে আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন দেখা যাবে না, তবে তার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

--Advertisement--
- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news