JKNews24 ডেস্ক: পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে আন্তর্জাতিক রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। Iran-কে ঘিরে সংঘাত বাড়তে থাকায় একের পর এক হামলার অভিযোগ উঠছে United States ও Israel-এর বিরুদ্ধে, যদিও পাল্টা প্রতিরোধে সক্রিয় রয়েছে ইরানও। ঠিক এই পরিস্থিতির মধ্যেই মুখ খুলেছে ড্রাগন (China On Iran War)। চিন সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তারা কোনও দেশের সরকার পরিবর্তনের চেষ্টা বা সেই ধরনের ষড়যন্ত্রকে সমর্থন করে না। নাম না করেই আমেরিকা ও ইজরায়েলের এমন আগ্রাসী মনোভাবকে ‘জঙ্গল রাজ’-এর সঙ্গে তুলনা করেছে বেজিং।
কি হুঙ্কার দিল চিন (China On Iran War)
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ড্রাগন (China On Iran War)। China-এর পররাষ্ট্রমন্ত্রী রবিবার এক ভাষণে বলেন, যারা ক্রমাগত ষড়যন্ত্র করে Iran-এর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তাদের কোনওভাবেই সমর্থন করে না বেইজিং। তিনি স্পষ্ট করে বলেন, অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় এবং এই ধরনের প্রচেষ্টা সফল হবে না। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ ইরানের সার্বভৌমত্বের পরিপন্থী।
ওই বক্তব্যে নাম না করেই United States-কে সতর্ক করেন তিনি। পাশাপাশি বলেন, ইরানসহ আরব বিশ্বের দেশগুলির স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা দরকার। তাঁর কথায়, এই সংঘাত কারও জন্যই ভালো ফল বয়ে আনবে না; বরং অস্ত্রের শক্তির উপর নির্ভর করে লড়াই করলে ঘৃণা আরও বাড়বে এবং বিশ্বে নতুন সংকট তৈরি হতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এছাড়াও Israel ও আমেরিকার উদ্দেশে বার্তা দিয়ে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই তাদের ভূখণ্ডের প্রকৃত মালিক। এখানকার দেশগুলিকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তিনি আবেদন জানান, যেন কোনও দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।
চিনের মন্ত্রী একেবারে নাম না করেই একপ্রকার আমেরিকা এবং ইজরায়েলি অপ শাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “এ পৃথিবীতে জঙ্গল রাজ চলবে না। ক্ষমতাশালীরা যা চাইবেন তাই করতে পারেন না। আমরা সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। চিন শান্তি স্থাপনের জন্য কাজ করে এসেছে, আগামীতেও করবে।”
