মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি নিয়ে উদ্বেগ বাড়ছে অনেকের মধ্যেই। ভবিষ্যতে গ্যাসের সরবরাহে কোনও সমস্যা হতে পারে কি না, তা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। এই কারণেই বহু গ্রাহক আগেভাগে LPG গ্যাস বুক করার চেষ্টা করছেন। তবে বুকিং করতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়ছেন (LPG booking Online on WhatsApp)। বিশেষ করে অনলাইনে LPG booking করার সময় ওটিপি না আসার অভিযোগ করছেন বহু গ্রাহক। ফলে অনেকেরই বুকিং সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। আর এতে স্বাভাবিকভাবেই গ্রাহকদের উদ্বেগ আরও বেড়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে অনেক পরিবার বিকল্প জ্বালানির ব্যবস্থাও করতে শুরু করেছেন। তবে সাধারণ গ্রাহকদের জন্য এবার কিছুটা স্বস্তির খবর এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুক করা যাবে। এতে বুকিং প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন গ্যাস সংস্থা এখন বিশেষ WhatsApp নম্বর চালু করেছে। সেই নম্বরে মেসেজ পাঠালেই সহজে LPG গ্যাস বুক করা যায়। পাশাপাশি অনেক সংস্থাই এমন ব্যবস্থাও রেখেছে। যেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিলেই বুকিং প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ফলে অনলাইনে ওটিপি সমস্যার মুখে পড়লেও গ্রাহকরা বিকল্প উপায়ে সহজেই গ্যাস বুক করতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
WhatsApp এর মাধ্যমে LPG Gas বুক করবেন কীভাবে? (LPG booking Online on WhatsApp)
নিচে দেখে নিন কোন গ্যাস সংস্থার জন্য কোন নম্বর ব্যবহার করে সহজে LPG গ্যাস বুক করা যাবে। Indane Gas গ্রাহকরা WhatsApp-এ 7588888824 নম্বরে ‘REFILL’ লিখে পাঠালেই গ্যাস বুক করতে পারবেন। এছাড়া মিসড কলের মাধ্যমে বুকিং করতে চাইলে 8454955555 নম্বরে কল করতে হবে। HP Gas গ্রাহকদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে 9222201122 নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে। আর মিসড কল দিয়ে বুকিং করতে হলে 9493602222 নম্বরে কল করতে হবে। অন্যদিকে Bharat Gas গ্রাহকরা 1800224344 নম্বরে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠিয়ে গ্যাস বুক করতে পারবেন।
উল্লেখ্য, Government of India আগেই জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে গ্যাস বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথমে জানানো হয়েছিল ২১ দিন অন্তর গ্যাস বুক করা যাবে। তবে পরে সেই নিয়ম সংশোধন করে বলা হয়েছে এখন থেকে অন্তত ২৫ দিনের ব্যবধানে গ্যাস বুক করতে হবে। সরকারের দাবি, অতিরিক্ত মজুত রোধ এবং কালোবাজারি বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে বুকিং করতে গিয়ে বহু গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সার্ভারে সাময়িক সমস্যার কারণেই বুকিংয়ে অসুবিধা হচ্ছিল। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
