Homeপশ্চিমবঙ্গ“থানায় আত্মসমর্পণ করুন”—বাঁকুড়া সভা থেকে তৃণমূলকে কড়া বার্তা মোদীর

“থানায় আত্মসমর্পণ করুন”—বাঁকুড়া সভা থেকে তৃণমূলকে কড়া বার্তা মোদীর

ভোটের আবহে West Bengal Assembly Election 2026 যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই পরিস্থিতিতে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি শাসকদলকে নিশানা করে মন্তব্য করেন। আইন ভঙ্গ বা দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের উচিত থানায় গিয়ে আত্মসমর্পণ করা—এমন বার্তাই তিনি দেন। তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল বিরোধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ও দুর্নীতির […]

- Advertisement -

ভোটের আবহে West Bengal Assembly Election 2026 যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই পরিস্থিতিতে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি শাসকদলকে নিশানা করে মন্তব্য করেন। আইন ভঙ্গ বা দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের উচিত থানায় গিয়ে আত্মসমর্পণ করা—এমন বার্তাই তিনি দেন। তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল বিরোধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ও দুর্নীতির ইস্যুকে সামনে আনা এবং ভোটের আগে জনমত প্রভাবিত করা। একই সঙ্গে তিনি স্বাস্থ্যবীমা, মহিলাদের আর্থিক সহায়তা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প ও প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

বাংলায় দাঁড়িয়ে হুংকার মোদীর

বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। West Bengal Assembly Election 2026-এর প্রেক্ষিতে তিনি সরাসরি তৃণমূলকে নিশানা করে বলেন। “আমি তৃণমূলের সিন্ডিকেট, ভ্রষ্টাচারী গুন্ডাদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি—২৯ এপ্রিলের আগেই নিজ নিজ থানায় আত্মসমর্পণ করে নাও। আর বাঁকুড়ায় ২৩ তারিখের আগেই করে নাও।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, “৪ মে-র পর আর কাউকে বাঁচানো যাবে না।” বাঁকুড়া ও বিষ্ণুপুর এলাকার অবৈধ বালি, কয়লা ও পাথর খননের সঙ্গে যুক্ত সিন্ডিকেটদের দিকেও কড়া বার্তা ছুড়ে দেন তিনি।

মোদীর সংযোজন, বিজেপি সরকার আসলে গরীবদের রেশন মিলবে। কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনায় মিলবে দেড় লক্ষ টাকা। এমনকি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা মিলবে। আর কিডনির সমস্যা হলে বিনা পয়সায় ডায়ালিসিস মিলবে। পাশাপাশি রাজ্যের মহিলারা পাবে প্রতি মাসে ৩ হাজার টাকা করে। অর্থাৎ বছরের ৩৬ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে তাদের। আর অন্তসত্ত্বা মহিলাদের ২১ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও সূর্য যোজনার আওতায় ৮০ হাজার টাকা পর্যন্ত সাহায্য মিলবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সভা থেকে Narendra Modi আরও বলেন, ত্রিপুরা ও Assam-এর উদাহরণই প্রমাণ করে মানুষ পরিবর্তন চাইলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে সময় লাগে না। তাঁর কথায়, ত্রিপুরায় বামেদের দীর্ঘদিনের শাসন থাকলেও মানুষ শেষমেশ বিজেপিকে বেছে নিয়েছে। আর অসমে কংগ্রেসের জায়গায়ও পদ্মফুলে ভরসা করেছে ভোটাররা। তিনি দাবি করেন, যেখানে ভয় ও দুর্নীতি বাড়ে, সেখানেই মানুষ শাসক দল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকে পড়ে। বাংলার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে বলেই দাবি করেন তিনি এবং ইঙ্গিত দেন, ৪ তারিখেই ভোটের ফল প্রকাশের পর তার প্রতিফলন দেখা যাবে।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -