Homeপশ্চিমবঙ্গবেহালায় জয় কামদারের বাড়িতে ফের ইডির হানা, নতুন করে চাঞ্চল্য

বেহালায় জয় কামদারের বাড়িতে ফের ইডির হানা, নতুন করে চাঞ্চল্য

দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে আটক করা হল ব্যবসায়ী জয় কামদার-কে। জানা গেছে, কিছুদিন আগেই তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছিল। রবিবার ফের তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং কিছু আর্থিক নথিতে গরমিল পাওয়া যায় […]

- Advertisement -

দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে আটক করা হল ব্যবসায়ী জয় কামদার-কে। জানা গেছে, কিছুদিন আগেই তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছিল। রবিবার ফের তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং কিছু আর্থিক নথিতে গরমিল পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। এরপরই তাঁকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটক করার পর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আরও জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা গেছে।

বেহালায় জয় কামদারের বাড়িতে ফের ইডির হানা

ব্যবসায়ী জয় কামদার-কে ঘিরে তদন্ত আরও গভীর হচ্ছে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, তাঁর বাড়ি ও অফিস থেকে উদ্ধার হওয়া নথিতে একাধিক আর্থিক অসঙ্গতি ধরা পড়েছে। অভিযোগ, তাঁর ব্যবসার মাধ্যমে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কোটি কোটি টাকার লেনদেনের বিষয়টিও উঠে এসেছে তদন্তে, যা যাচাই করতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) দপ্তরে নিয়ে গিয়ে তাঁর বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে এবং সমস্ত হিসাব-নিকাশ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

নথি থেকেই উঠে এসেছে গৌরব লাল ও ডিসিপি নাম

রবিবার ভোরবেলায় তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা বর্তমান ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও হানা দিল ইডির দল। ‘সোনা পাপ্পু’ জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, এই মামলায় এর আগেও তল্লাশি চালিয়ে ব্যবসায়ী জয় কামদারের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং নগদ অর্থ উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। এরপরই আইপিএস গৌরব লালকে তলব করে ইডি। সেই সূত্র ধরেই তদন্তের জাল আরও বিস্তৃত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সেই ধারাবাহিকতাতেই রবিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)-এর একটি দল বালিগঞ্জের ফার্ন রোডে পৌঁছে যায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। একই সময়ে ব্যবসায়ী জয় কামদার বাড়িতেও চলে তল্লাশি অভিযান। জানা গেছে, এর আগেও কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি, তবে সেই সময় তিনি হাজিরা এড়িয়ে যান বলে সূত্রের দাবি।

--Advertisement--

আগে তল্লাশিতে উদ্ধার হয়েছিল বিপুল নগদ টাকা

ব্যবসায়ী জয় কামদার-এর বেহালার বাড়িতেও সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)-এর আধিকারিকরা পৌঁছে যান। জানা গেছে, এর আগেও ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছিল এবং তাঁর অফিস থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। সূত্রের দাবি, সেই নথিগুলি থেকেই গৌরব লাল এবং শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -