আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির খোঁজে থাকেন, তাহলে আপনার জন্য দারুণ একটা সুযোগ এসেছে। Bharat Petroleum Corporation Limited (BPCL)-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আর সবচেয়ে ভালো খবর হলো—এখানে GATE পরীক্ষার মার্কশিট দেখানোর কোনো বাধ্যবাধকতা নেই। মূলত এন্ট্রি লেভেলের এই নিয়োগে প্রথমে এক বছরের প্রবেশন পিরিয়ড থাকবে। পাশাপাশি মিলবে আকর্ষণীয় মাসিক বেতন ও অন্যান্য সরকারি সুবিধাও। দেশের যেকোনো প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
BPCL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
| সংস্থা | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। |
| নিয়োগের নাম | এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট। |
| মোট শূন্যপদ | ২৫০। |
| পদ | জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং), জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), জুনিয়র এক্সিকিউটিভ (Wayside Amenities), সেক্রেটারি (Secretary BPCL), অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (QA), অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (হিন্দি)। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.bharatpetroleum.in |
শূন্যপদের সংখ্যা
| পদের নাম | শূন্যপদ |
| জুনিয়র এক্সিকিউটিভ | ১৭৫ |
| জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস) | ২৫ |
| জুনিয়র এক্সিকিউটিভ (Wayside Amenities) | ১০ |
| সেক্রেটারি (Secretary BPCL) | ০৮ |
| অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (QA) | ৩০ |
| অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (হিন্দি) | ০২ |
BPCL এ বিভিন্ন পদে কর্মী বয়স সীমা
১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী এই নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা পদভেদে আলাদা রাখা হয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ এবং সেক্রেটারি পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর, তবে অ্যাকাউন্টস বিভাগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৩০ বছর নির্ধারিত আছে। অন্যদিকে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর পর্যন্ত রাখা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা অতিরিক্ত বয়সের ছাড় পাবেন—SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC-NCL প্রার্থীদের জন্য ৩ বছর এবং PwBD প্রার্থীদের জন্য সর্বোচ্চ ১০ বছরের বয়স ছাড় প্রযোজ্য থাকবে।
আবেদন প্রক্রিয়া
- আগ্রহী প্রার্থীদের প্রথমে BPCL-এর অফিসিয়াল ওয়েবসাইটের (www.bharatpetroleum.in) “Careers” পেজে যেতে হবে।
- Apply Online> Click Here for New Registration এ ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
- ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এবং অভিজ্ঞতার শংসাপত্র (PDF ফরম্যাটে) আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে “Complete Registration” বাটনে ক্লিক করুন।
- আবেদন ফি জমা দিন।
- অ্যাপ্লিকেশন সাবমিট করুন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ই এপ্রিল ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ১৭ই মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
