Homeদেশ ও বিদেশআন্তজাতিক খবরভ্রমণে যাচ্ছেন মালদ্বীপ? NCB-এর সতর্কবার্তা জেনে নিন আগে

ভ্রমণে যাচ্ছেন মালদ্বীপ? NCB-এর সতর্কবার্তা জেনে নিন আগে

মাদক পাচার রুখতে কড়া অবস্থান নিয়েছে মালদ্বীপ। সাম্প্রতিকভাবে সেখানে চালু হয়েছে নতুন আইন। যেখানে কেউ যদি দ্বীপ রাষ্ট্রে মাদক পাচার করে বা সেই চেষ্টা করে, তাহলে তার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই আইন নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মালদ্বীপ পুলিশ সম্প্রতি মাদকসহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনার পরেই ভারতীয় […]

- Advertisement -

মাদক পাচার রুখতে কড়া অবস্থান নিয়েছে মালদ্বীপ। সাম্প্রতিকভাবে সেখানে চালু হয়েছে নতুন আইন। যেখানে কেউ যদি দ্বীপ রাষ্ট্রে মাদক পাচার করে বা সেই চেষ্টা করে, তাহলে তার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই আইন নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মালদ্বীপ পুলিশ সম্প্রতি মাদকসহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনার পরেই ভারতীয় পর্যটকদের সতর্ক করতে এগিয়ে এসেছে নারকটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। যারা মালদ্বীপে ভ্রমণের সময় মাদক সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

নতুন নির্দেশিকা জারি করেছে NCB

নারকটিকস কন্ট্রোল ব্যুরো বা NCB-এর জারি করা নির্দেশিকা অনুযায়ী, মালদ্বীপ সরকার ২০২৬ সালের মার্চ মাস থেকে মাদক পাচার বা মাদক বহনের ক্ষেত্রে অত্যন্ত কড়া শাস্তি কার্যকর করেছে। নতুন নিয়মে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, আর কিছু গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। বিভিন্ন রিপোর্টে আরও বলা হচ্ছে, মালদ্বীপে প্রবেশের সময় সামান্য পরিমাণ মাদক নিয়েও ধরা পড়লে কঠোর থেকে কঠোরতর শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই সেখানে ভ্রমণে যাওয়ার আগে এই বিষয়টি নিয়ে বিশেষ সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

মালদ্বীপে গ্রেফতার বেশ কয়েকজন ভারতীয়

বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, মালদ্বীপ-এ মাদকসহ ইতিমধ্যেই বেশ কয়েকজন ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছেন। এই ঘটনার পর মালদ্বীপ পুলিশের কাছ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে High Commission of India in Maldives এবং Narcotics Control Bureau (NCB) যৌথভাবে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, মালদ্বীপে ভ্রমণে গেলে কোনও বন্ধু, আত্মীয়, পরিচিত বা অপরিচিত কারও কাছ থেকে কোনও পার্সেল, ব্যাগ বা প্যাকেট গ্রহণ না করার জন্য। কারণ অজান্তেই কেউ মাদক বহনের সঙ্গে জড়িয়ে পড়লে কঠোর আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ওই সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিমানবন্দরে যদি কোনও পরিচিত বা অপরিচিত ব্যক্তি কাউকে লাগেজ বা ব্যাগ ভারতে কিংবা মালদ্বীপে নিয়ে যেতে বলেন তবে তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করুন। তাঁদের উদ্দেশ্য যেটাই হোক না কেন, নিয়ম না মানলে পরবর্তীতে শাস্তি পেতে হতে পারে। একই সাথে NCB প্রত্যেক ভারতীয়কে সতর্ক করে বলেছে, যাঁরা মালদ্বীপে যাবেন বলে ভাবছেন তাঁরা যেন সব সময় নিজেদের লাগেজের দিকে নজর রাখেন। বিমানবন্দরে অপরিচিত ব্যক্তি দেখলে এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। গোপনে কেউ ব্যাগে কিছু ঢুকিয়ে দিল কিনা সেদিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে ভারতীয় ভ্রমণকারীদের। NCB বলছে, মাদক নিয়ে ধরা পড়লে কোনও রকম অজুহাত বা কোনও দেশ অভিযুক্তকে বাঁচাতে পারবে না।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -