Homeপশ্চিমবঙ্গআবহাওয়াপশ্চিমী ঝঞ্ঝা ও জোড়া ঘূর্ণাবর্তের দাপট! ৪ জেলায় ঝড়বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝা ও জোড়া ঘূর্ণাবর্তের দাপট! ৪ জেলায় ঝড়বৃষ্টি

তীব্র গরমের মাঝেই হঠাৎ বৃষ্টির পূর্বাভাস! আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলায় শীতের আর ছিটেফোঁটাও নেই। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশা ও সামান্য ঠান্ডা অনুভূতি থাকলেও, সকাল ৮-৯টার পর থেকেই গরম দাপট দেখাতে শুরু করছে। আজ সোমবারও তার ব্যতিক্রম হবে না। বরং, আজ থেকে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া […]

- Advertisement -

তীব্র গরমের মাঝেই হঠাৎ বৃষ্টির পূর্বাভাস! আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলায় শীতের আর ছিটেফোঁটাও নেই। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশা ও সামান্য ঠান্ডা অনুভূতি থাকলেও, সকাল ৮-৯টার পর থেকেই গরম দাপট দেখাতে শুরু করছে। আজ সোমবারও তার ব্যতিক্রম হবে না। বরং, আজ থেকে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে, এর মধ্যেই আবার বৃষ্টির ইঙ্গিতও মিলেছে! বাংলার আবহাওয়া কেমন থাকবে আজ? আর দেরি না করে জেনে নিন আজকের সম্পূর্ণ আপডেট!

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে, ফলে গরমে নাজেহাল হতে পারেন সবাই। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির আশেপাশে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। এহেন অবস্থায় দোলযাত্রার আগেই বাংলার আবহাওয়া আরও গরম হয়ে উঠবে বলে খবর।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গের আবহাওয়া

যেখানে দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়ছে, সেখানে উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে বেশ মনোরম। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহারে সোমবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক থাকবে।

--Advertisement--
- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news