সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / গরমে শরীর চাঙ্গা রাখতে এই ৩টি শরবত অবশ্যই পান করুন! 

গরমে শরীর চাঙ্গা রাখতে এই ৩টি শরবত অবশ্যই পান করুন!

Published: April 25, 2025 2:06 AM
Follow Us:
Google News icon
গরমে শরীর চাঙ্গা রাখতে এই ৩টি শরবত
---Advertisement---

গ্রীষ্মকাল আসতে এখনও কিছুটা সময় বাকি, কিন্তু বসন্তের তাপপ্রবাহ ইতিমধ্যেই তার প্রভাব দেখাতে শুরু করেছে। এই প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা, আর বাড়ির বাইরে বেরোলেই যেন শরীর পুরোপুরি ঘামে সারা! ঠান্ডা পানিতে গলা ভিজালে সাময়িক তৃপ্তি মিললেও শরীরের তাপ কমছে না। আর এত গরমে ক্লান্তি এসে কাজ করাও কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে শরীর ও মন চাঙ্গা রাখতে, সুস্বাদু শরবত হচ্ছে এক দারুণ উপায়। ঠান্ডা শরবত শুধু আপনার শরীরকে ঠান্ডা রাখবে না, মস্তিষ্কও সতেজ রাখবে। কী কী উপাদানে তৈরি করবেন এমন শরবত? চলুন, জেনে নিই:

পুদিনা লেমনেড শরবত

উপকরণ : পানি, ২ টেবিল চামচ পুদিনা পাতা, ২টি লেবু, স্বাদমতো বিটলবণ, প্রয়োজন মতো বরফের টুকরো।

প্রণালী : প্রথমে পুদিনা পাতা ভালো করে থেঁতো করে নিন। এরপর পানি, বিটলবণ এবং লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটি ছেঁকে নিন। তারপর একটি গ্লাসে শরবত ঢেলে তাতে বরফের টুকরো, পুদিনা পাতা এবং লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

শশা-তরমুজের শরবত

উপকরণ : পানি, ১টি তরমুজ, ১টি টুকরো করা শশা, ৪ টেবিল চামচ চিনি, ১/২ কাপ পাতিলেবুর রস, ১ টেবিল চামচ তুলসি পাতা কুঁচি, ১ টেবিল চামচ বিটলবণ, প্রয়োজন মতো বরফের টুকরো।

প্রণালী : প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিন। এরপর শশার টুকরোগুলো মিক্সারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর তরমুজের টুকরো এবং তুলসি পাতা দিয়ে আবার ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তাতে লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। শেষে, শশা, বিটনুন ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিন। এখন যদি বরফ টুকরো না দিতে চান, তবে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর শরবত গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

বেল-গুড়ের শরবত

উপকরণ : পানি, ১টি বেল, পরিমাণ মতো আখের গুড়, স্বাদমতো লবণ, প্রয়োজন মতো বরফের টুকরো।

প্রণালী : প্রথমে বেলের ভেতরের শাঁস বের করে নিন। তারপর এর সঙ্গে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মেশান। এরপর আখের গুড় এবং স্বাদমতো লবণ যোগ করুন, এবং সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এখন আপনার শরবত প্রস্তুত! গ্লাসে ঢেলে ইচ্ছে মতো বরফের টুকরো মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Dipika Sorkar

Dipika Sorkar একজন Lifestyle Content Writer, যিনি দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখি করেন। সহজ ও বাস্তবধর্মী ভাষায় পাঠকের দৈনন্দিন জীবনে কাজে লাগে—এমন কনটেন্ট তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now