Homeচাকরি খবরAsha Karmi Vacancy 2025 West Bengal: মাধ্যমিক পাশেই আবেদন করুন

Asha Karmi Vacancy 2025 West Bengal: মাধ্যমিক পাশেই আবেদন করুন

- Advertisement -

Asha Karmi Vacancy 2025 West Bengal: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এক বড় সুখবর। রাজ্য সরকার এবার আবারও আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলার বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ প্রার্থীরা। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য।

আশা কর্মী পদে আবেদন করার জন্য যোগ্যতাঃ

আশা কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ শিক্ষিত প্রার্থীরাও অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু এখানে আবেদনকারীর নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নম্বরই প্রধান হিসেবে বিবেচিত হবে।

আশা কর্মী পদে আবেদন করার জন্য বয়সঃ

আশা কর্মী পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, কমপক্ষে ৩০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে, ২৩/০৭/২০২৫ তারিখের নিরিখে। তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা সর্বনিম্ন ২২ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদন করার শর্তঃ

আশা কর্মী পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা, এবং এটি বিশেষভাবে বিবাহিত, বিধবা বা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের জন্য খোলা আছে। আবেদন করার সময় আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বা এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে, যার প্রমাণ স্বরূপ ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে।

--Advertisement--

আশা কর্মী পদে আবেদন পদ্ধতিঃ

আশা কর্মী পদে জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। নিচে সংশ্লিষ্ট ব্লকের নোটিশ ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আবেদন করার আগে ভালো করে যাচাই করে নিন কোন ব্লকে নিয়োগ চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অফলাইনে। এর জন্য আপনাকে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিস (বি.ডি.ও), সাব-ডিভিশনাল অফিসার (এস.ডি.ও) অফিস অথবা ব্লক মেডিকেল অফিসার (বি.এম.ও.এইচ) অফিসে যোগাযোগ করে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।

আশা কর্মী পদে আবেদন করার জন্য ডকুমেন্টসঃ

আশা কর্মী পদের জন্য আবেদন ফর্মের সাথে যে সমস্ত নথি জমা দিতে হবে, তা হলো –

--Advertisement--

১) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক এডমিট কার্ড বা সার্টিফিকেট,
২) এলাকার বাসিন্দা প্রমাণের জন্য ভোটার কার্ড বা রেশন কার্ড,
৩) প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র,
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে),
৫) মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষার মার্কশীট,
৬) আবেদনকারীর স্বাক্ষর সহ ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি,
৭) বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন প্রমাণের শংসাপত্র।

আবেদনের শেষ তারিখঃ

আশা কর্মী পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতে আবেদন করার শেষ তারিখ ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত হয়েছে। কোথাও আবেদন চলবে ১১ আগস্ট ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত, আবার কোথাও শেষ তারিখ ৬ আগস্ট ২০২৫ পর্যন্তই নির্ধারিত।

তাই বিস্তারিত জানতে ও নির্দিষ্ট ব্লকের শেষ তারিখ যাচাই করতে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালোভাবে দেখে নিন।

ডকুমেন্টের নামডাউনলোড লিংক
West Bengal Asha Karmi Recruitment Notification 2025: Download 1[Download 1]
West Bengal Asha Karmi Recruitment Notification 2025: Download 2[Download 2]
West Bengal Asha Karmi Recruitment Notification 2025: Download 3[Download 3]
West Bengal Asha Karmi Recruitment Notification 2025: Download 4[Download 4]
West Bengal Asha Karmi Recruitment Notification 2025: Download 5[Download 5]
West Bengal Asha Karmi Recruitment Notification 2025: Download 6[Download 6]
Website Link[Click Here]

JKNews24 Bangla-এর তরফ থেকে আমরা প্রতিদিনই চাকরি, সরকারি প্রকল্প, নিয়োগ, ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিই সহজ ও নির্ভরযোগ্যভাবে। তাই কোনও গুরুত্বপূর্ণ খবর মিস না করতে এখনই আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন এবং সবার আগে আপডেট পেতে যুক্ত থাকুন।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news