আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Gold Price Today: কলকাতায় সোনার দাম কমল, জেনে নিন আজকের রেট

Published On:

Gold Price Today: অবশেষে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সোনার ক্রেতারা। গত কয়েক দিন ধরে লাগাতার ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। একপ্রকার হিমশিম খাচ্ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরাও। সামনে অক্ষয় তৃতীয়া – এই বিশেষ দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। ফলে তার আগেই সোনার দামে এমন পতন অনেকের মুখে হাসি ফোটাল। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে.

কলকাতায় সোনার দাম কত? 

শনিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৩১০ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৬৬ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ১৬৪ টাকা। ফলে সোনার দাম কমল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৩ হাজার ১০০ টাকা। গতকাল ছিল ৮৪ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯০ হাজার ৬৬০ টাকা। গতকাল ছিল ৯১ হাজার ৬৪০ টাকা। 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে উঠানামা দেখা যাচ্ছে। এমনকি জানুয়ারি মাসেও সোনার দর বেশ দোলাচলে ছিল। তার আগে, অগাস্ট আর সেপ্টেম্বর মাসে সোনার দাম তুলনামূলকভাবে বেশ কম ছিল, তাই অনেকেই তখন সোনা কিনেছেন।

আপনি যদি প্রতিদিনের সোনা ও রূপার দামের আপডেট পেতে চান, তাহলে খুব সহজ একটি উপায় আছে — মিসড কলের মাধ্যমে আপনি এই তথ্য পেতে পারেন।

২২ ক্যারাট ও ১৮ ক্যারাট সোনার দাম জানতে হলে, শুধু 8955664433 নম্বরে একটি মিসড কল দিন। কয়েক মুহূর্তের মধ্যেই এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে দামের বিস্তারিত চলে আসবে।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now