ডেটা এন্ট্রি অপারেটর ও MTS পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন করুন

-

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কাজ করার সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড (ICSIL) সম্প্রতি ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) এবং মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে ন্যূনতম মাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। দেশের যে কোনও প্রান্তের নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার যোগ্য। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

ICSIL এ ডেটা এন্ট্রি অপারেটর ও MTS পদে নিয়োগ

সংস্থার নামইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড (ICSIL)।
পদের নামডেটা এন্ট্রি অপারেটর (স্নাতক ও উচ্চমাধ্যমিক), ড্রাইভার ও MTS।
মোট শূন্যপদজানানো হয়নি, পরে আপডেট হতে পারে।
আবেদন পদ্ধতিঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটicsil.in/requirement-careers

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

ডেটা এন্ট্রি অপারেটর (স্নাতক স্তর): এই পদের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া ন্যূনতম ৩ মাসের কম্পিউটার কোর্স থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

- Advertisement -

ডেটা এন্ট্রি অপারেটর (উচ্চমাধ্যমিক স্তর): প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩০টি শব্দ টাইপ করার গতি এবং ৩ মাসের কম্পিউটার কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

মাল্টি-টাস্কিং স্টাফ (MTS): এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ করতে হবে।

- Advertisement -

ড্রাইভার: এই পদের জন্যও মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর কাছে অবশ্যই বৈধ লাইট মোটর ভেহিকেল (LMV) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যা এই পদের জন্য বাধ্যতামূলক যোগ্যতা।

- Advertisement -

বয়সসীমা

ডেটা এন্ট্রি অপারেটর (Graduate) পদে আবেদন করতে হলে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। অন্যদিকে, ডেটা এন্ট্রি অপারেটর (উচ্চমাধ্যমিক), MTS এবং ড্রাইভার পদগুলির ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে।

বেতন

প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের নির্দিষ্ট মাসিক বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে ICSIL-এর নিয়ম ও সংশ্লিষ্ট প্রকল্পের শর্ত অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের স্ট্যান্ডার্ড রেট অনুসারে বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করতে হবে।

  • ICSIL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.icsil.in এ যান।
  • ‘Career’ সেকশনে গিয়ে ‘Current Jobs’ এ ক্লিক করুন।
  • নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাজের অভিজ্ঞতার প্রমাণ ইত্যাদি নথি স্ক্যান করে আপলোড করুন।
  • নির্দিষ্ট আবেদন ফি জমা করুন।
  • আবেদন সাবমিট করুন।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে প্রথমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা পড়ার পর সংস্থা আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা যাচাই করে একটি যোগ্য প্রার্থীর প্যানেল তৈরি করবে। এরপর সেই প্যানেল থেকে সংশ্লিষ্ট ক্লায়েন্ট দপ্তরে প্রার্থীদের পাঠানো হবে। সেখানে সাধারণত ১:৩ অনুপাতে প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ / সময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০১ জুলাই ২০২৬
অনলাইন আবেদন শুরু০৪ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০০টা
অনলাইন আবেদন শেষ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০০টা
Download the official NotificationClick Hear
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News