Homeচাকরি খবরIIT খড়্গপুরে JRF পদে চাকরির সুযোগ—নেটওয়ার্কিং গবেষণায় দরকার যোগ্য প্রার্থী

IIT খড়্গপুরে JRF পদে চাকরির সুযোগ—নেটওয়ার্কিং গবেষণায় দরকার যোগ্য প্রার্থী

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এ গবেষণার ক্ষেত্রে দারুণ সুযোগ সামনে এসেছে। প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগ করা হবে। যেখানে মাত্র একজন প্রার্থী সুযোগ পাবেন। এই প্রকল্পটি অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই যে কোনও স্বীকৃত […]

- Advertisement -

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এ গবেষণার ক্ষেত্রে দারুণ সুযোগ সামনে এসেছে। প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগ করা হবে। যেখানে মাত্র একজন প্রার্থী সুযোগ পাবেন। এই প্রকল্পটি অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং Graduate Aptitude Test in Engineering অথবা National Eligibility Test উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি BTech বা BE ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৫ বছরের বয়সে ছাড়ের সুবিধা রয়েছে।

আবেদন করবেন কী ভাবে?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে (https://erp.iitkgp.ac.in/) ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -