Homeটেকনলজি ও গ্যাজেটসটেক7000mAh ব্যাটারি সহ আসছে Xiaomi 17T সিরিজ—জানুন দাম ও ফিচার

7000mAh ব্যাটারি সহ আসছে Xiaomi 17T সিরিজ—জানুন দাম ও ফিচার

ফোনের বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে এবার নতুন প্রস্তুতি নিচ্ছে Xiaomi। সাম্প্রতিক রিপোর্ট বলছে, আসন্ন Xiaomi 17T এবং Xiaomi 17T Pro মডেলে থাকছে একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বিশেষ করে ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি এবং MediaTek-এর ফ্ল্যাগশিপ প্রসেসর এই ফোন দুটিকে পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ—দুই দিক থেকেই এক ধাপ এগিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। […]

- Advertisement -

ফোনের বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে এবার নতুন প্রস্তুতি নিচ্ছে Xiaomi। সাম্প্রতিক রিপোর্ট বলছে, আসন্ন Xiaomi 17T এবং Xiaomi 17T Pro মডেলে থাকছে একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বিশেষ করে ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি এবং MediaTek-এর ফ্ল্যাগশিপ প্রসেসর এই ফোন দুটিকে পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ—দুই দিক থেকেই এক ধাপ এগিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে Xiaomi 17T সিরিজ বাজারে এলে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে—এখন শুধু অপেক্ষা অফিসিয়াল লঞ্চের।

ডিসপ্লেতে থাকছে AMOLED প্রযুক্তির বড় চমক

Xiaomi 17T এবং Xiaomi 17T Pro—দুটি ফোনেই থাকছে হাই-রেজোলিউশন সমৃদ্ধ AMOLED ডিসপ্লে। Xiaomi 17T মডেলে দেওয়া হচ্ছে ৬.৫৯ ইঞ্চির 1.5K ডিসপ্লে, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট। অন্যদিকে Xiaomi 17T Pro-তে থাকছে আরও বড় ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট। সব মিলিয়ে, গেমারদের জন্য এই দুই ডিভাইসই দারুণ অপশন হয়ে উঠতে পারে।

ক্যামেরা সেটআপে লাইট ফিউশন সেন্সরের ব্যবহার

ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখেই Xiaomi এবার তাদের নতুন Xiaomi 17T এবং Xiaomi 17T Pro-এ ব্যবহার করছে উন্নত “লাইট ফিউশন” সেন্সর প্রযুক্তি। দুই ফোনের পেছনেই থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ—Pro মডেলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের Light Fusion 950 প্রাইমারি ক্যামেরা। আর স্ট্যান্ডার্ড মডেলে থাকবে ৫০ মেগাপিক্সেলের Light Fusion 800 সেন্সর। এর পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হচ্ছে। ফলে জুম শট থেকে শুরু করে ওয়াইড অ্যাঙ্গেল—সব ধরনের ফটোগ্রাফিই সহজে ক্যাপচার করা যাবে। সেলফি প্রেমীদের জন্যও রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

MediaTek Dimensity 9500 ও 8500 Ultra প্রসেসর

গতি এবং পারফরম্যান্সের দিক থেকেও কোনও আপস রাখছে না Xiaomi। আসন্ন Xiaomi 17T Pro-এ ব্যবহার করা হচ্ছে MediaTek-এর লেটেস্ট ৩ ন্যানোমিটার চিপসেট Dimensity 9500। অন্যদিকে Xiaomi 17T-এ থাকছে ৪ ন্যানোমিটারের Dimensity 8500 Ultra প্রসেসর। দুটি ফোনেই থাকছে 12GB RAM এবং সর্বোচ্চ 512GB পর্যন্ত স্টোরেজ অপশন। পাশাপাশি ডিভাইসগুলো চলবে Android 16 ভিত্তিক Xiaomi-এর নিজস্ব কাস্টম অপারেটিং সিস্টেমে।

7000mAh ব্যাটারি ও ফাস্ট চার্জিং প্রযুক্তি

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও এবার বড় চমক আনতে চলেছে Xiaomi। আসন্ন Xiaomi 17T Pro-এ থাকতে পারে 7000mAh-এর বিশাল “দানবীয়” ব্যাটারি, সঙ্গে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট। শুধু তাই নয়, এতে 50W ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে Xiaomi 17T মডেলে দেওয়া হতে পারে 6500mAh ব্যাটারি, যার সঙ্গে থাকবে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জিংয়ের সুবিধাও পাওয়া যাবে দুই মডেলেই।

দাম কত হতে পারে?

Xiaomi 17T মডেলটির 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে আনুমানিক ভারতীয় মুদ্রায় 83 হাজার টাকা। আর Xiaomi 17T Pro মডেলটির দাম হতে পারে একই ভেরিয়েন্টে 1,11,000 হাজার টাকা।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -