কালীপুজোর আবহাওয়া: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

-

চলতি বছর দুর্গাপুজোয় যতটা আশা করা হয়েছিল, ততটা বৃষ্টি হয়নি, তবে দশমীর দিন থেকেই ভারী বৃষ্টির ঢেউ শুরু হয়েছিল (Weather Update)। এবার কালীপুজোর আগে ফের বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। জেলায় জেলায় মেঘলা আকাশ দেখা যাবে, আর আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি কিছুটা কমলেও দুর্যোগের আশঙ্কা এখনই পুরোপুরি কাটেনি।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকাতেও এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। যার দরুন উত্তর থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

- Advertisement -

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প থাকলেও অস্বস্তি তেমন বেশি হবে না, এবং দক্ষিণ-পশ্চিম বাতাসের প্রভাবও কম থাকবে। দিন এবং রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আশা করা যায় না।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বর্ষা বিদায় নিয়েছে, তবে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল শনিবার কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। তবে আগামী সোমবার, অর্থাৎ কালীপুজোর দিনে আবহাওয়া মোটের ওপর মনোরম থাকার আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News