আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার বিনোদন  শিল্প অন্যান্য
প্রথম পাতা / / আজকের আবহাওয়া ২০২৫: মান্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি

আজকের আবহাওয়া ২০২৫: মান্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি

kolkata Weather Today

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়া অঞ্চলের কাছে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তমের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানতে পারে। যদিও সরাসরি এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে গভীর নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে (kolkata Weather Today)। এদিকে ঝড়-বৃষ্টির মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিনে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না, তবে এরপরের দুই দিনে তা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ সোমবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি নামবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে। সোমবার মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া (kolkata Weather Today)

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। আপাতত এই পরিস্থিতি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত

অপরদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ অক্টোবর থেকে আবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টিপাত চলবে ৩১ অক্টোবর পর্যন্ত