২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই নজর দিতে পারেন Motorola G57 Power 5G-এর দিকে। Amazon-এর Prime Day 2026 সেল উপলক্ষে ফোনটি আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। শুধু ব্যাঙ্ক অফারই নয়, ফোনটির মূল দামেও মিলছে ভালো ছাড়, ফলে এটি আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। শক্তিশালী ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফিচারের কারণে এই ফোনটি বাজেট ক্রেতাদের কাছে একটি ভালো বিকল্প হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক Motorola G57 Power 5G-এর বর্তমান দাম, উপলব্ধ অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন।
ভারতে Motorola G57 Power 5G ফোনের দাম কত
দামের কথা বললে, Motorola G57 Power 5G-এর 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে ১৯,৩৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই দাম পেতে কোনও কুপন বা বিশেষ অফার ব্যবহার করার প্রয়োজন নেই। এছাড়াও, যদি SBI বা Axis Bank-এর ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে অতিরিক্ত ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ফোনটির কার্যকর দাম নেমে আসবে মাত্র ১৮,৩৯৯ টাকায়, যা ২০ হাজার টাকার কম বাজেটের মধ্যে এটিকে আরও আকর্ষণীয় বিকল্প করে তুলেছে। এখানেই শেষ নয়, আপনি যদি পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে চান তবেও অফার রয়েছে। এখানে 18,400 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো ফোন বা বর্তমান ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর কবরে।
মোটোরোলা জি57 পাওয়ার 5জি ফোনে স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকেও Motorola G57 Power 5G বেশ আকর্ষণীয়। ফোনটিতে রয়েছে ৭,০০০mAh-এর বড় সিলিকন-কার্বন ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে সহজেই ২ থেকে ৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৩০W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৭২ ইঞ্চির FHD+ LCD স্ক্রিন, যা ১২০Hz রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,০৫০ নিটস পিক ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i সুরক্ষা। পারফরম্যান্সের জন্য ফোনে ব্যবহার করা হয়েছে ৪nm Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর, সঙ্গে রয়েছে ৮GB RAM এবং ১২৮GB ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে ৫০MP Sony LYT-600 প্রাইমারি সেন্সরের পাশাপাশি ৮MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে।
