Homeচাকরি খবরকলকাতা রেলের হেড অফিসে কর্মী নিয়োগ: আবেদনকারী বাছাই হবে ইন্টারভিউ দিয়ে

কলকাতা রেলের হেড অফিসে কর্মী নিয়োগ: আবেদনকারী বাছাই হবে ইন্টারভিউ দিয়ে

- Advertisement -

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—ভারতীয় রেল কলকাতার দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে নতুন কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যজুড়ে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থী নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে, এবং নিয়োগ শেষে আকর্ষণীয় বেতন সুবিধা থাকবে। তবে কতগুলি শূন্যপদ রয়েছে, প্রার্থীর যোগ্যতা কী হতে হবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কখন—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে নীচে।

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ

Advertisement No. E(NG)II/2024/RC-4/9)
দক্ষিণ-পূর্ব রেলের হেড অফিস কলকাতা মারফত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সম্পূর্ন চুক্তিভিত্তিক। মোট ৩১টি শূন্যপদ রয়েছে। শূন্যপদের বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল-

পদের নামশূন্যপদের সংখ্যা
সিনিয়র এসও (এ)০৫
সিনিয়র টিআইএ১০
সিনিয়র আইএসএ০৪
এএ / জেইএ / অ্যাকাউন্টস ক্লার্ক০৪
সিনিয়র এসভি / এসভি০৮

আবেদনের যোগ্যতা

  1. প্রার্থীকে ভারতীয় রেলের অ্যাকাউন্টস বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
  2. সংশ্লিষ্ট পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
  3. রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে।

বেতন

অবসরের সময় আপনি শেষ যে ‘বেসিক পে’ পেতেন, তা থেকে আপনার বর্তমান ‘বেসিক পেনশন’ বাদ দিলে যে অঙ্কটি থাকবে, সেটিই হবে আপনার মাসিক ফিক্সড পারিশ্রমিক।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কিভাবে আবেদন করবেন?

  1. আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ser.indianrailways.gov.in এ যান।
  2. ওয়েবসাইটে গিয়ে News & Updates বিভাগ থেকে Employment Notification অপশনে যান।
  3. নির্দিষ্ট নিয়োগের নোটিশটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদনপত্র টিকে প্রিন্ট করে নিন।
  4. আবেদনপত্র সেটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন পেনশন সার্টিফিকেট, শেষ মাসের পে স্লিপ, অভিজ্ঞতার প্রমাণ, বয়সের প্রমাণ, ছবি ও আধার কার্ড ইত্যাদির এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করে নিন।
  5. তারপর একে একে সেগুলিকে স্ক্যান করে পাঠিয়ে দিন নিচের ইমেইল আইডিতে
    dcaog@ser.railnet.gov.in
    অথবা সরাসরি হার্ডকপি হাতে করে গিয়েও জমা দিয়ে আসতে পারেন নিচের ঠিকানায়,
    FA&CAO(G), Office of PFA, Accounts Dept, South Eastern Railway, Garden Reach, Kolkata, 700043.
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -