Homeপশ্চিমবঙ্গপাঁচমিশালিVoter SIR Final List 2026: পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক ফাইনাল ভোটার লিস্ট 2026...

Voter SIR Final List 2026: পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক ফাইনাল ভোটার লিস্ট 2026 PDF ডাউনলোড করুন

JKNews24 Disk: অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের SIR (Special Intensive Revision) ২০২৬-এর চূড়ান্ত ভোটার তালিকা। এবার ভোটারদের জন্য প্রক্রিয়াটি অনেকটাই সহজ করা হয়েছে—নিজের জেলা ও বিধানসভা ভিত্তিক বুথের সম্পূর্ণ ভোটার লিস্ট মোবাইল ফোন থেকেই অনলাইনে দেখা ও ডাউনলোড করা যাবে। অর্থাৎ, আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে কি না তা সহজেই যাচাই করতে পারবেন, পাশাপাশি পুরো […]

- Advertisement -

JKNews24 Disk: অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের SIR (Special Intensive Revision) ২০২৬-এর চূড়ান্ত ভোটার তালিকা। এবার ভোটারদের জন্য প্রক্রিয়াটি অনেকটাই সহজ করা হয়েছে—নিজের জেলা ও বিধানসভা ভিত্তিক বুথের সম্পূর্ণ ভোটার লিস্ট মোবাইল ফোন থেকেই অনলাইনে দেখা ও ডাউনলোড করা যাবে। অর্থাৎ, আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে কি না তা সহজেই যাচাই করতে পারবেন, পাশাপাশি পুরো বুথভিত্তিক ভোটার তালিকাও PDF আকারে ডাউনলোড করার সুযোগ মিলবে।

Chief Electoral Officer West Bengal-এর দপ্তর থেকে জানানো হয়েছে, আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। SIR (Special Intensive Revision) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই ফাইনাল লিস্ট প্রকাশ করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এখন ভোটারদের মনে একটাই বড় প্রশ্ন—চূড়ান্ত তালিকায় নিজের ও পরিবারের সদস্যদের নাম রয়েছে তো? আর নাম থাকলেও, তার পাশে কী স্ট্যাটাস দেখাচ্ছে—“Approved”, “Deleted” না “Adjudication”? তাই দেরি না করে দ্রুত অনলাইনে তালিকা যাচাই করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ ডাউনলোড করবেন এবং কোন পোর্টাল থেকে অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকার PDF ফাইল সহজেই পাওয়া যাবে। Chief Electoral Officer West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই জেলা, বিধানসভা ও বুথ নির্বাচন করে সম্পূর্ণ ভোটার তালিকা দেখা ও ডাউনলোড করা সম্ভব। এখন ভোটাররা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেই নিজেদের নাম ফাইনাল তালিকায় আছে কি না তা যাচাই করতে পারবেন, পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের নাম ও স্ট্যাটাসও সহজে চেক করা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ কিভাবে ডাউনলোড করবেন দেখুন পদ্ধতি

1️⃣ সর্বপ্রথম, নিচে দেওয়া তালিকা থেকে আপনার জেলা বেছে নিন।

--Advertisement--

2️⃣ জেলার পাশে থাকা PDF ডাউনলোড লেখা উপর ক্লিক করুন।

3️⃣ পরবর্তী পৃষ্ঠায় রাজ্য, জেলা, বিধানসভা, ফাইনাল ভোটার লিস্ট ২০২৬, ভোট কেন্দ্র এবং ক্যাপচার কোড ঠিকভাবে উল্লেখ করে Download Selected PDFs বাটনে ক্লিক করুন।

--Advertisement--

4️⃣ কিছু মুহূর্তের মধ্যেই আপনার সামনে ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ PDF ফাইল আসবে। এবার দেখে নিতে পারেন, আপনার বুথে কাদের কাদের নাম ফাইনাল ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে।

SLজেলার নামFinal ভোটার লিস্ট PDF ডাউনলোড
1COOCH BEHARPDF ডাউনলোড
2ALIPURDUARPDF ডাউনলোড
3JALPAIGURIPDF ডাউনলোড
4KALIMPONGPDF ডাউনলোড
5DARJEELINGPDF ডাউনলোড
6UTTAR DINAJPURPDF ডাউনলোড
7DAKHSIN DINAJPURPDF ডাউনলোড
8MALDAPDF ডাউনলোড
9MURSHIDABADPDF ডাউনলোড
10NADIAPDF ডাউনলোড
11NORTH 24 PARGANASPDF ডাউনলোড
12SOUTH 24 PARGANASPDF ডাউনলোড
13KOLKATA SOUTHPDF ডাউনলোড
14KOLKATA NORTHPDF ডাউনলোড
15HOWRAHPDF ডাউনলোড
16HOOGHLYPDF ডাউনলোড
17PURBO MEDINIPURPDF ডাউনলোড
18PASCHIM MEDINIPURPDF ডাউনলোড
19JHARGRAMPDF ডাউনলোড
20PURULIAPDF ডাউনলোড
21BANKURAPDF ডাউনলোড
22PURBA BARDHAMANPDF ডাউনলোড
23PASCHIM BARDHAMANPDF ডাউনলোড
24BIRBHUMPDF ডাউনলোড

আজ পশ্চিমবঙ্গের Chief Electoral Officer West Bengal-এর তরফ থেকে রাজ্যের ভোটার SIR (Voter SIR Final List 2026)-এর ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, এবং সেই ধাঁচে এবার ফাইনাল ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। সূত্রের খবর, আজ দুপুর আনুমানিক ২টার দিকে এই তালিকা প্রকাশিত হতে পারে। তালিকা কমিশনের অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হলেই, উপরে উল্লেখিত লিংক ও ধাপগুলো অনুসরণ করে ভোটাররা খুব সহজেই ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ PDF ডাউনলোড করতে পারবেন এবং নিজের ও পরিবারের সদস্যদের নাম যাচাই করতে পারবেন।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -