১৫ জুলাইয়ের পর রাজ্যে স্বাস্থ্য কর্মী নিয়োগের বড় ঘোষণা, কী জানালেন মন্ত্রী?

-

রাজ্যের বেকার যুবক-যুবতী ও চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ব্যাপক কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের পর শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেই ধাপে ধাপে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন প্রকাশ করাও হবে জানান তিনি।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ডাক্তার এবং নার্স (সেবিকা) পদে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যে শূন্যপদগুলি তৈরি হয়েছে, সেগুলি দ্রুত পূরণ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষও দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারবেন।

- Advertisement -

এর পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে আরও একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে আগামী ১৫ জুলাই থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার আগামী ১৫ জুলাই থেকে রাজ্য আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চিকিৎসা বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News