Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)২২ মার্চ থেকে শুরু IPL! KKR-এর ম্যাচ কবে? দেখে নিন সম্পূর্ণ সূচি

২২ মার্চ থেকে শুরু IPL! KKR-এর ম্যাচ কবে? দেখে নিন সম্পূর্ণ সূচি

- Advertisement -

KKR-এর ম্যাচ কবে?: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে BCCI এবং IPL উদ্যোক্তারা ঘোষণা করে দিয়েছেন IPL 2025-এর সম্পূর্ণ সময়সূচী। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহারণ শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। প্রত্যেকবারের মতো এবারও জমজমাট হবে প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দল তাদের সেরাটা দিয়ে মাঠে নামবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে। আর এই দীর্ঘ সময়ের মধ্যে প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) খেলা কবে কবে রয়েছে এবং ইডেনে কতগুলি ম্যাচ হবে এইসব প্রশ্ন নিয়েই এখন কৌতুহলের পারদ চড়েছে নাইট ভক্তদের মনে। চলুন জেনে নেওয়া যাক আসন্ন IPL মরসুমে কবে কবে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল নাইট রাইডার্স। সেই সাথে থাকছে ইডেনের ম্যাচের খুঁটিনাটিও।

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা জানিয়ে দিল আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি: কোন কোন জেলা ভিজবে? জানাল আবহাওয়া দফতর

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

2025 IPL-এ KKR-এর ম্যাচ কবে?

IPL 2025 নিয়ে উত্তেজনা তুঙ্গে, আর সেই উত্তেজনায় বাড়তি রঙ যোগ করেছে BCCI ঘোষিত পূর্ণাঙ্গ সময়সূচী! প্রথম ম্যাচই জমজমাট হতে চলেছে, কারণ ২২ মার্চ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এরপর 26 মার্চ নাইটরা লড়বে রাজস্থান রয়েলসের বিপক্ষে, আর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি আসবে 31 মার্চ—যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে!

নিচে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বাকি ম্যাচগুলোর তালিকা আকারে দেওয়া হলো—

তারিখম্যাচ
3 এপ্রিলKKR 🆚 সানরাইজার্স হায়দরাবাদ
11 এপ্রিলKKR 🆚 চেন্নাই সুপার কিংস
15 এপ্রিলKKR 🆚 পাঞ্জাব কিংস
21 এপ্রিলKKR 🆚 গুজরাত টাইটান্স
26 এপ্রিলKKR 🆚 পাঞ্জাব কিংস
29 এপ্রিলKKR 🆚 দিল্লি ক্যাপিটালস
4 মেKKR 🆚 রাজস্থান রয়েলস

শেষ পর্বের ম্যাচ গুলির মধ্যে রয়েছে, 7 মে কলকাতা বনাম চেন্নাই সুপার কিংস, 10 মে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদ এবং শেষে 17 মে সেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে হবে নাইটদের। বলা বাহুল্য, এই ম্যাচ গুলির পর কলকাতা যদি শেষ চারে ওঠে তবেই জানা যাবে নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ সূচি।

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -