Homeচাকরি খবরসেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন শেষ ২৩ মার্চ

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন শেষ ২৩ মার্চ

- Advertisement -

JKNews24 Disk: আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হন এবং ব্যাংকে ভালো চাকরির সুযোগ খুঁজে থাকেন, তবে সুখবর রয়েছে। সেন্ট্রাল ব্যাংকে ২৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও শূন্যপদ রয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত যোগ্য প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের পর রয়েছে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং খুঁটিনাটি তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ২৭৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শূন্যপদগুলি জেনারেল, ওবিসি এবং তফসিল সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আলাদা আলাদা ভাগে দেওয়া হয়েছে। মূলত ২১টি ভিন্ন ভিন্ন পদে স্পেশালিস্ট অফিসার হিসেবে প্রার্থীদের নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Software Developer (Java), Mobile Developer (Android/iOS), Database Administration (DBA), IT Officer (Scale I & II), Risk Manager, Information Security & Cyber Security এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পদ।

বয়সসীমা

০১.০১.২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় থাকবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বেতন কাঠামো

স্কেল অনুযায়ী মূল বেতন নিচে দেওয়া হলো, এর সাথে DA, HRA এবং অন্যান্য ভাতা যুক্ত হবে:

--Advertisement--
CategorySalary
Scale I (Assistant Manager)₹৪৮,৪৮০ – ₹৬৭,১৬০ (সর্বোচ্চ ₹৮৫,৯২০ পর্যন্ত হতে পারে)।
Scale II (Manager)₹৬৪,৮২০ – ₹৯৩,৯৬০।
Scale III (Senior Manager)₹৮৫,৯২০ – ₹১,০৫,২৮০।
Scale IV (Chief Manager)₹১,০২,৩০০ – ₹১,২০,৯৪০।

আবেদন পদ্ধতি

১. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in-এ যান।
২. ‘Recruitment’ ট্যাবে ক্লিক করে ‘Specialist Officer 2026’ লিঙ্কে যান।
৩. নাম, ইমেল এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. স্ক্যান করা ছবি, সই এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৫. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।

আবেদন ফি

  • SC / ST / PwBD / মহিলা প্রার্থী – ১৭৫ টাকা (ইন্টিমেশন চার্জ) + GST।
  • অন্যান্য (General / OBC / EWS) – ৮৫০ টাকা (আবেদন ফি + চার্জ) + GST।

নির্বাচন পদ্ধতি

বিষয়ের নামপ্রশ্নের সংখ্যাসর্বোচ্চ নম্বরসময়
পদ সংশ্লিষ্ট বিশেষ প্রশ্ন (Stream Specific)৫০৭৫৬০ মিনিট
রিজনিং (Reasoning)১৫১৫৩০ মিনিট
ব্যাংকিং ও সাধারণ জ্ঞান (General Awareness)১০১০(একই সময়ে)
মোট৭৫১০০৯০ মিনিট

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

অনলাইন আবেদন শুরু: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

--Advertisement--

আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২৬

অনলাইন পরীক্ষা: এপ্রিল ২০২৬

ইন্টারভিউ (সম্ভাব্য): এপ্রিল ২০২৬

Candidates can click on the link provided here to download the official notification

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news