Homeচাকরি খবরWBPSC Recruitment: প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ, কত শূন্যপদ ও বেতন কত?

WBPSC Recruitment: প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ, কত শূন্যপদ ও বেতন কত?

JKNews24 ডেস্ক: রাজ্যের সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)–এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (WBPSC Recruitment)। ইতিমধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করলেই এই নিয়োগে আবেদন […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: রাজ্যের সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)–এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (WBPSC Recruitment)। ইতিমধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করলেই এই নিয়োগে আবেদন করা যাবে।

WBPSC Recruitment 2026

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল পাবলিক সার্ভিস কমিশন (PSC)। সম্প্রতি প্রধানশিক্ষক পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। জানা গিয়েছে, ইংরেজি মাধ্যমের পাঁচটি হাই মাদ্রাসায় প্রধানশিক্ষক (Headmaster) পদে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, যা সরকারি বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত।

আবেদন করতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড (B.Ed) পাশ করা বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারীর কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন করবেন কী ভাবে?

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (https://psc.wb.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ডব্লুবিপিএসসি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -