JKNews24 ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সংস্থা RailTel Corporation of India Limited-এ কর্মসংস্থানের দারুণ সুযোগ এসেছে (RailTel Recruitment)। শনিবার সংস্থার তরফে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের একটি নির্দিষ্ট বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা ওই বিভাগে বিভিন্ন দায়িত্বে কাজ করার সুযোগ পাবেন। এই পদগুলির জন্য আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
RailTel Corporation of India Limited
রাষ্ট্রায়ত্ত সংস্থা RailTel Corporation of India Limited-এ টেকনিক্যাল বিভাগ তথা ডেটা সেন্টারের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে মোট ৯ জনকে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথম দু’বছর প্রোবেশনে রাখা হবে। চাকরিতে যোগ দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী তাঁদের দেশের বিভিন্ন জায়গা এমনকি বিদেশেও পোস্টিং দেওয়া হতে পারে। পদ অনুযায়ী মাসিক বেতনকাঠামো ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা অথবা ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকার মধ্যে নির্ধারিত থাকবে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা RailTel Corporation of India Limited-এর এই নিয়োগে বিভিন্ন পদের জন্য বয়ঃসীমা আলাদা করে নির্ধারণ করা হয়েছে। কোনও কোনও পদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে, আবার কিছু পদের জন্য ২৭ থেকে ৩৪ বছরের মধ্যে বয়স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন বিষয়ে বিই, বিটেক বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কয়েক বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। এর সঙ্গে আধুনিক প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন থাকাও বাধ্যতামূলক।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
সমস্ত পদেই শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি ডাকযোগে পাঠাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৬০০ এবং অসংরক্ষিতদের জন্য ১২০০ টাকা। আগামী ৬ এপ্রিল আবেদনের শেষ দিন।
আবেদনের শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বলা হয়েছে কয়েকটা সোর্সে। বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন ফরম্যাট ইত্যাদি জানতে অফিশিয়াল ওয়েবসাইট www.railtelindia.com-এ গিয়ে ‘Careers’ সেকশন চেক করুন বা সরাসরি নোটিফিকেশন PDF ডাউনলোড করুন—এখানে সবকিছু পরিষ্কারভাবে দেওয়া থাকবে।
