Homeটেকনলজি ও গ্যাজেটসটেকXiaomi 17 ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং ফিচার কী

Xiaomi 17 ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং ফিচার কী

JKNews24 ডেস্ক: ভারতের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে Xiaomi। সম্প্রতি কোম্পানি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 লঞ্চ করেছে। যা একসঙ্গে আনা হয়েছে আরও প্রিমিয়াম মডেল Xiaomi 17 Ultra-র সাথে। নতুন এই ফোনে রয়েছে শক্তিশালী প্রসেসর, উন্নত মানের ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে ব্যবহার করা হয়েছে বিখ্যাত Leica লেন্স। পাশাপাশি বড় ব্যাটারি ও একাধিক প্রিমিয়াম […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: ভারতের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে Xiaomi। সম্প্রতি কোম্পানি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 লঞ্চ করেছে। যা একসঙ্গে আনা হয়েছে আরও প্রিমিয়াম মডেল Xiaomi 17 Ultra-র সাথে। নতুন এই ফোনে রয়েছে শক্তিশালী প্রসেসর, উন্নত মানের ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে ব্যবহার করা হয়েছে বিখ্যাত Leica লেন্স। পাশাপাশি বড় ব্যাটারি ও একাধিক প্রিমিয়াম ফিচার। যারা নতুন ও শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন। তাদের জন্য এই ডিভাইসটি বেশ আকর্ষণীয় হতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক Xiaomi 17-এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভারতে Xiaomi 17 স্মার্টফোনের দাম কত

ভারতে নতুন Xiaomi 17 স্মার্টফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এই প্রিমিয়াম ফোনটি কালো, নীল এবং সবুজ—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। Xiaomi-এর দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি ১৩ মার্চ থেকে Xiaomi India-র অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং দেশের কিছু নির্বাচিত রিটেল স্টোরে বিক্রি শুরু হবে।

শাওমি 17 স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন

পারফরম্যান্সের জন্য Xiaomi 17 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে নতুন শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। যা উন্নত 3nm প্রসেস প্রযুক্তির উপর তৈরি। গ্রাফিক্স পারফরম্যান্স আরও মসৃণ করতে এতে রয়েছে Adreno GPU। দীর্ঘ সময় গেমিং বা ভারী অ্যাপ ব্যবহারের সময় ফোন যাতে অতিরিক্ত গরম না হয়। সেই জন্য এতে 3D IceLoop কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। পাশাপাশি ডিভাইসটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে আসে। এর সঙ্গে জল ও ধুলা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 রেটিংও দেওয়া হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ডিসপ্লের ক্ষেত্রে Xiaomi 17 স্মার্টফোনে ৬.৩ ইঞ্চির CrystalRes OLED প্যানেল ব্যবহার করা হয়েছে। যার রেজোলিউশন 2656 × 1220 পিক্সেল এবং এটি 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 3500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে ভিডিও দেখা বা গেম খেলার সময় স্ক্রিনে খুবই মসৃণ ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়া এতে HDR10+, Dolby Vision এবং 12-bit কালার ডেপথের সুবিধাও রয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই ডিসপ্লে TÜV Rheinland-এর Low Blue Light এবং Flicker Free সার্টিফিকেশনও পেয়েছে।

--Advertisement--

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 স্মার্টফোনে বড় ৬৩৩০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 100W ওয়্যারড HyperCharge এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। কারণ এতে রয়েছে Leica টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপে 1/1.31-ইঞ্চির Light Fusion 950 সেন্সর ও OIS সাপোর্টসহ ৫০MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর পাশাপাশি 60mm ফোকাল লেন্থ ও OIS সহ ৫০MP টেলিফটো ক্যামেরা এবং 102 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও রয়েছে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Xiaomi 17 স্মার্টফোনে ৫০MP অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে Wi‑Fi 7, Bluetooth 6.0, NFC এবং USB Type‑C পোর্ট। এর পাশাপাশি ভালো অডিও অভিজ্ঞতার জন্য ফোনটিতে Dolby Atmos সাপোর্টসহ স্টেরিও স্পিকার, হাই-রেজ অডিও সার্টিফিকেশন এবং চারটি মাইক্রোফোনের সেটআপ রয়েছে। নিরাপত্তার দিক থেকেও ডিভাইসটি বেশ উন্নত। কারণ এতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ভিত্তিক ফেস আনলক সাপোর্ট করা হয়েছে।

--Advertisement--
- Advertisement -
Amit Kormokar
Amit Kormokarhttps://jknews24.in
Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। সাংবাদিকতা পেশায় যুক্ত গত দুই বছর ধরে। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন।
Latest news
- Advertisement -
Related news