গত সপ্তাহে Vivo তাদের কিছু স্মার্টফোনের দাম বাড়িয়ে ফ্যানদের কিছুটা চমকে দিয়েছিল। কোম্পানির লেটেস্ট Vivo V70 সিরিজে প্রায় 4,000 টাকা পর্যন্ত প্রাইস হাইক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে অফিসিয়ালি দাম বাড়ানোর পরেও সবাইকে অবাক করে দিয়ে Vivo V70 5G ফোনে আবার 4,000 টাকার ডিসকাউন্ট অফারও ঘোষণা করা হয়েছে। ফলে একদিকে দাম বাড়লেও অন্যদিকে অফারের কারণে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। নিচে এই ফোনটির অফার ও আপডেট প্রাইস নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হল।
বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে Vivo V70 5G ফোনটি ছাড় সহ বিক্রি করা হচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় আমরা Vivo India-এর অফিসিয়াল ওয়েবসাইটসহ Flipkart, Amazon, Croma, Vijay Sales এবং Reliance Digital-এর মতো জনপ্রিয় শপিং প্ল্যাটফর্মগুলো চেক করেছি, যেখানে ফোনটির ওপর ডিসকাউন্ট অফার দেখা যাচ্ছে। এই সব প্ল্যাটফর্মে Vivo V70 5G ফোনটি প্রায় 4,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়া কিস্তিতে কিনলে এই অফার আরও সুবিধাজনক হয়ে উঠছে, কারণ এতে No Cost EMI অপশনও দেওয়া হচ্ছে।
ভিভো ডট কমে Vivo V70 5G ফোনটি কেনার সময় Kotak, HDFC এবং Axis ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই 4,000 টাকার ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। অন্যদিকে Flipkart থেকে ফোনটি কিনতে হলে HDFC এবং Axis ব্যাংকের কার্ড ব্যবহার করতে হবে এই ছাড় উপভোগ করার জন্য। একইভাবে Amazon-এ Vivo V70 5G কিনলে Axis, ICICI অথবা Kotak ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই 4,000 টাকার অফার পাওয়া যাবে।
Croma-তে ফোনটি কেনার ক্ষেত্রে IDFC, YES Bank, SBI এবং Kotak ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে। Vijay Sales প্ল্যাটফর্মে Kotak, IDFC, SBI, YES Bank এবং AU Small Finance Bank-এর মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। আর Reliance Digital সাইটে এই সুবিধা পেতে গ্রাহকদের Kotak, SBI, IDFC এবং AU Small Finance Bank-এর কার্ড ব্যবহার করতে হবে।
Vivo V70 5G ডিসপ্লে ফিচার
Vivo V70 5G ফোনে 6.59 ইঞ্চির 1.5K Ultra Clear ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই ফ্ল্যাট AMOLED স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 nits পিক ব্রাইটনেস থাকায় ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স খুবই শার্প ও ব্রাইট। এমনকি রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। পাশাপাশি এতে 4320Hz PWM ডিমিং, 459 PPI ডেনসিটি, 1.07 বিলিয়ন কালার এবং HDR10+ সাপোর্ট রয়েছে। এর সঙ্গে 3D Ultrasonic Fingerprint Scanning 2.0 টেকনোলজিও যোগ করা হয়েছে। আর ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখতে IP68 + IP69 রেটিংও দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo V70 5G ফোনে ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 1437195 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে।
Zeiss লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ
Vivo V70 5G ফোনে ফটোগ্রাফির জন্য Zeiss লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT700V সেন্সর রয়েছে। এর পাশাপাশি 50MP নাইট টেলিফটো লেন্স এবং 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo V70 ফোনে 90W FlashCharge সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 15 ঘন্টা, 37 মিনিট PCMark Battery Benchmark স্কোর পেয়েছে। এই ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে, এর ফলে হেভি প্রসেসিঙের সময় চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়।
