Homeটেকনলজি ও গ্যাজেটসটেকলিক হল Vivo X500 Pro Max: 200MP পেরিস্কোপ ক্যামেরা ও LOFIC টেকনোলজি

লিক হল Vivo X500 Pro Max: 200MP পেরিস্কোপ ক্যামেরা ও LOFIC টেকনোলজি

ভিভো তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Vivo X500 সিরিজ নিয়ে আবারও শিরোনামে উঠে এসেছে। নতুন লিক অনুযায়ী এই সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে। জানা যাচ্ছে, কোম্পানি এবার বিভিন্ন সাইজ অপশন নিয়ে ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যেখানে কম্প্যাক্ট ডিসপ্লে থেকে শুরু করে বড় স্ক্রিন ভেরিয়েন্ট পর্যন্ত একাধিক মডেল থাকতে পারে। এছাড়াও এই সিরিজে Vivo X500 […]

- Advertisement -

ভিভো তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Vivo X500 সিরিজ নিয়ে আবারও শিরোনামে উঠে এসেছে। নতুন লিক অনুযায়ী এই সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে। জানা যাচ্ছে, কোম্পানি এবার বিভিন্ন সাইজ অপশন নিয়ে ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যেখানে কম্প্যাক্ট ডিসপ্লে থেকে শুরু করে বড় স্ক্রিন ভেরিয়েন্ট পর্যন্ত একাধিক মডেল থাকতে পারে। এছাড়াও এই সিরিজে Vivo X500 Pro Max মডেলও আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। চলুন জেনে নেওয়া যাক Vivo X500 সিরিজের লিক হওয়া ডিটেইলস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য।

Vivo X500 সিরিজে বড় আপগ্রেডের ইঙ্গিত

লিক অনুযায়ী Vivo X500 সিরিজে 6.4-ইঞ্চির এবং 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই সিরিজের ছোট ভেরিয়েন্ট কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ হিসাবে লঞ্চ করা হবে। অন্যদিকে বড় ডিসপ্লে মডেল Vivo X500 Max নামে লঞ্চ করা হতে পারে। এছাড়া কোম্পানির 6.59-ইঞ্চির ডিসপ্লে সহ একটি মিড-সাইজ ফ্ল্যাগশিপ মডেল পেশ করা হতে পারে। ফলে ইউজাররা নিজেদের পছন্দ মতো মডেল কিনতে পারবেন।

আপাতত Vivo X500 Pro Max ফোনটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা চলছে। টিপস্টার Smart Pikachu এই আসন্ন ডিভাইসের ক্যামেরা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। জানা যাচ্ছে, ফোনটিতে 50MP LOFIC প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এই LOFIC (Lateral Overflow Integration Capacitor) একটি অ্যাডভান্সড সেন্সর টেকনোলজি, যা বিশেষ করে উজ্জ্বল আলোতে ওভারএক্সপোজার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আরও ভালো ডায়নামিক রেঞ্জ প্রদান করে। এর ফলে ছবিগুলোতে ডিটেইলস অনেক বেশি স্পষ্ট, ন্যাচারাল এবং ব্যালান্সডভাবে ধরা পড়ে।

Vivo X500 Pro Max: ক্যামেরা নিয়ে নতুন চমক

আসন্ন Vivo X500 Pro Max ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে বেশ কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, এতে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যা অনেক দূর থেকেও হাই-কোয়ালিটির জুম ফটোগ্রাফি করতে সক্ষম হবে। এর পাশাপাশি কোম্পানি মাল্টিস্পেক্ট্রল সেন্সরও টেস্ট করছে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে ফটোগ্রাফির ক্ষেত্রে বড় ধরনের আপগ্রেড দেখা যেতে পারে এই ফোনে। এছাড়া ফোনটিতে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনাও রয়েছে।

রিপোর্ট অনুযায়ী পারফরম্যান্সের জন্য Vivo X500 সিরিজে বেশ শক্তিশালী চিপসেট দেখা যেতে পারে। জানা যাচ্ছে, Vivo X500 ফোনে 3nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা Dimensity 9500+ এর আপগ্রেড ভার্সন হিসেবে আসবে। অন্যদিকে টপ মডেল Vivo X500 Pro Max-এ আরও শক্তিশালী Dimensity 9600 Pro ভেরিয়েন্ট থাকতে পারে, যেখানে 2nm ক্লাস আর্কিটেকচার, ডুয়েল আল্ট্রা-কোর সেটআপ এবং প্রায় 5GHz ক্লক স্পীড পাওয়া যেতে পারে। ফলে এই ফোনে গেমিং থেকে শুরু করে হাই-এন্ড মাল্টিটাস্কিং—সব কিছুই খুব স্মুথভাবে করা যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও লিক অনুযায়ী, Vivo X500 সিরিজ এই বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Vivo X500 সিরিজে ক্যামেরা ও পারফরম্যান্স—দুটো ক্ষেত্রেই বড় আপগ্রেড দেখা যেতে পারে। ফলে এই আসন্ন সিরিজটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য Vivo X500 সিরিজ একটি আকর্ষণীয় অপশন হতে পারে। এই বিষয়ে ভবিষ্যতে নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেব।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -