Homeজাতীয় খবর (India News)পশ্চিমবঙ্গদক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ, খুলল ফারাক্কা ব্রিজের একাংশ

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ, খুলল ফারাক্কা ব্রিজের একাংশ

সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর! বিশেষ করে, যদি আপনি উত্তরবঙ্গে সড়কপথে ভ্রমণের প্ল্যান করে থাকেন, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য। অবশেষে ফারাক্কা সেতু (Farakka Bridge) চালু হয়ে গেছে। যার ফলে এখন বাইক, গাড়ি বা অন্যান্য যানবাহন দিয়ে সহজেই চলাচল করা যাবে। চলুন আরও বিশদে জেনে নিই, এই নতুন সুবিধা কেমনভাবে আপনাদের যাত্রাকে সহজ করে […]

- Advertisement -

সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর! বিশেষ করে, যদি আপনি উত্তরবঙ্গে সড়কপথে ভ্রমণের প্ল্যান করে থাকেন, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য। অবশেষে ফারাক্কা সেতু (Farakka Bridge) চালু হয়ে গেছে। যার ফলে এখন বাইক, গাড়ি বা অন্যান্য যানবাহন দিয়ে সহজেই চলাচল করা যাবে। চলুন আরও বিশদে জেনে নিই, এই নতুন সুবিধা কেমনভাবে আপনাদের যাত্রাকে সহজ করে দেবে।

অবশেষে চালু হল ফারাক্কা সেতু!

আসলে খুব শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষিত মুর্শিদাবাদের ৪ লেনের নতুন ফারাক্কা সেতু উদ্বোধন হতে চলেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। যদিও এর আগেই একটি লেন অস্থায়ীভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে সেই লেনের একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এই অস্থায়ী লেনটি দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি এবং বাইক চলাচল করতে পারবে।

ফারাক্কা সেতু নিয়ে অপেক্ষা বাড়ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষের। এই ব্রিজটি একবার চালু হয়ে গেলে পর্যটন থেকে শুরু করে দুই বঙ্গের মধ্যে ব্যবসা সহ আরও অনেক বিষয় নতুন মাত্রা পাবে। সবথেকে বড় কথা দুই জায়গার মধ্যে ভ্রমণের সময় এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে বলে খবর। এখনও কাজ কিছুটা বাকি আছে বলে খবর। সূত্রের খবর, টানা তিন মাস নাকি কাজ বন্ধ ছিল বাজেটের সমস্যার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

মে মাসে চালু হতে পারে?

যাইহোক, শোনা যাচ্ছে খুব শীঘ্রই জাতীয় সড়কের ওপর যানজটের সমস্যা দূর হতে চলেছে। খবর অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতে ফারাক্কা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে, যাত্রীরা নিরাপদ ও সুবিধাজনকভাবে চলাচল করতে পারবেন।

--Advertisement--
- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news