Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)দাড়ি রাখলেই জরিমানা! লখনউ হাসপাতালে নতুন নিয়মে বিতর্ক

দাড়ি রাখলেই জরিমানা! লখনউ হাসপাতালে নতুন নিয়মে বিতর্ক

দাড়ি রাখলে ২০০ টাকা জরিমানা, আবার মহিলা কর্মীরা চুল না বাঁধলে তাতেও জরিমানা—এমনই একাধিক নির্দেশ জারি হয়েছে Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences-এ। শুধু এটুকুই নয়, হাসপাতাল কর্তৃপক্ষ আউটসোর্স কর্মীদের জন্য আরও কিছু নিয়ম ও জরিমানার তালিকাও প্রকাশ করেছে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, এবং তাঁরা […]

- Advertisement -

দাড়ি রাখলে ২০০ টাকা জরিমানা, আবার মহিলা কর্মীরা চুল না বাঁধলে তাতেও জরিমানা—এমনই একাধিক নির্দেশ জারি হয়েছে Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences-এ। শুধু এটুকুই নয়, হাসপাতাল কর্তৃপক্ষ আউটসোর্স কর্মীদের জন্য আরও কিছু নিয়ম ও জরিমানার তালিকাও প্রকাশ করেছে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, এবং তাঁরা এই নির্দেশের প্রতিবাদ জানাতে শুরু করেছেন।

জানা গিয়েছে, Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences-এ প্রায় ৪ হাজার আউটসোর্স কর্মী কাজ করেন, যাঁদের জন্যই এই নতুন নিয়মগুলি জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, দাড়ি রাখলে বা মহিলা কর্মীরা চুল না বাঁধলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি পরিচয়পত্র না পরলে ১০০ টাকা, কাজের সময় ঘুমিয়ে পড়া, ধূমপান বা মদ্যপান করলে ৫০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে। এমনকি এসব ক্ষেত্রে শুধু জরিমানাই নয়, চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে এবং প্রয়োজনে এফআইআরও দায়ের করা হতে পারে। এছাড়া অনুমতি ছাড়া অফিস থেকে চলে যাওয়া বা অনুপস্থিত থাকলে ৫০০ টাকা এবং আগে থেকে না জানিয়ে অনুপস্থিত থাকলে ২০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আরও একটি নির্দেশে বলা হয়েছে, কম্পিউটার অপারেটররা কাজের সময় মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না, না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এমন নির্দেশের তীব্র বিরোধিতা করেছেন অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, কেবলমাত্র তাঁদেরই কাঠগড়ায় তোলা হচ্ছে। অথচ স্থায়ী কর্মীদের ক্ষেত্রে কোনও রকম জরিমানা ধার্য করা হচ্ছে না। অথচ আশপাশে অবস্থিত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি ও সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এরকম কোনও নির্দেশ নেই। কর্মীদের দাবি, এই নির্দেশ প্রত্যাহার করতে হবে অবিলম্বে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -