Vivo আগামী ৬ মে ভারতে একটি বড় লঞ্চ ইভেন্ট আয়োজন করতে চলেছে, যেখানে ‘X300 সিরিজ’-এর অধীনে vivo X300 FE এবং vivo X300 Ultra—এই দুই নতুন স্মার্টফোন বাজারে আসবে। এর মধ্যে vivo X300 Ultra মডেলটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে হাজির হবে, আর অন্যদিকে কম্প্যাক্ট ও ব্যবহারযোগ্য ডিজাইনের vivo X300 FE-ও ক্রেতাদের নজর কাড়তে পারে। লঞ্চের আগেই এই FE মডেলটি নিয়ে চর্চা তুঙ্গে, কারণ একটি লিক হওয়া রিটেইল বক্সের ছবি থেকে ফোনটির সম্ভাব্য MRP ফাঁস হয়েছে।
সম্ভাব্য দাম ও ভ্যারিয়েন্ট
লঞ্চের আগেই vivo X300 FE ফোনের ভারতীয় দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার সঞ্জু চৌধুরী vivo 5জি ফোনের রিটেইল বক্সের ফটো ইন্টারনেটের শেয়ার করেছেন। এই ফটোর মাধ্যমে ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসা ফোনের রিটেইল বক্স 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখানো হয়েছে। এই বক্সে BOX MRP 1,19,999 টাকা লেখা রয়েছে। এটি Noir Black কালার অপশন সহ মডেল।
লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনটির এমআরপি (Maximum Retail Price) ইতিমধ্যেই সামনে এসেছে। জানিয়ে রাখা ভালো, এমআরপি মানে হলো কোনো পণ্যের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য, তবে বাস্তবে স্মার্টফোনের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই এই দামের চেয়ে কম দামে বিক্রি করা হয়। সেই হিসেবে অনুমান করা হচ্ছে, ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের vivo X300 FE 5G স্মার্টফোনটির দাম ভারতে প্রায় ৭৫ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।
ভারতে vivo X300 FE 5G ফোনটি শক্তিশালী পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। এই চিপসেটটি ৩ ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং সর্বোচ্চ ৩.৮GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি প্রায় ৩,১৬১,৫৯৮ AnTuTu স্কোর অর্জন করেছে।
ডিসপ্লে ও ডিজাইন ফিচার
vivo X300 FE 5G ফোনটি ডিসপ্লে ও ডিজাইনের দিক থেকেও বেশ প্রিমিয়াম ফিল দিতে পারে। এতে ৬.৩১-ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যার রেজোলিউশন 2640 x 1216 পিক্সেল (1.5K)। স্ক্রিনটি 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। পাশাপাশি ফোনটির থিকনেস মাত্র 7.99mm এবং ওজন প্রায় 190 গ্রাম।
ব্যাটারির দিক থেকেও এই ফোনটি বেশ শক্তিশালী হতে চলেছে। এতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে।দ্রুত চার্জিংয়ের জন্য 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। তুলনায় আগের মডেলগুলির দিকে তাকালে দেখা যায়, vivo X300 ফোনে 6040mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
ক্যামেরা সেটআপ ও ফটোগ্রাফি ফিচার
vivo X300 FE 5G ফোনটি ক্যামেরা সেটআপের দিক থেকেও বেশ শক্তিশালী হতে চলেছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে রয়েছে f/1.57 অ্যাপার্চারের ৫০ মেগাপিক্সেল Sony OIS প্রাইমারি সেন্সর। ৫০ মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ১০৬° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ফ্রন্টে ৫০ মেগাপিক্সেলের হাই-রেজোলিউশন ক্যামেরা দেওয়া হয়েছে।
সফটওয়্যার ও অন্যান্য ফিচারের দিক থেকেও এই ফোনটি বেশ আপডেটেড। গ্লোবাল মার্কেটে এটি ৫ জেনারেশনের Android OS আপগ্রেড এবং ৭ বছরের সিকিউরিটি আপডেটের সঙ্গে লঞ্চ হয়েছে। পাশাপাশি IP68 + IP69 রেটিং থাকায় ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster-এর মতো আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
