তৃতীয়বার বিয়ে করলেন আমির খান, ৬১ বছরে শুরু নতুন ইনিংস

-

একেবারে ঘরোয়া পরিবেশেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমির খান। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় তাঁর নিজের বাড়িতেই প্রেমিকা গৌরি স্পাটকে বিয়ে করেন অভিনেতা। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমির জানিয়েছিলেন, বিয়েটি খুবই ছোট পরিসরে, শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতেই হবে। সেই পরিকল্পনামাফিক দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়েই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। গৌরি স্পাটের এক সন্তান এবং আমির খানের তিন সন্তানও এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন। আমিরের প্রথম পক্ষের সন্তান জুনেদ খান ও ইরা খান, পাশাপাশি দ্বিতীয় পক্ষের ছেলে আজাদও বাবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এই আনন্দের মুহূর্তের সাক্ষী হন।

ঘরোয়া আয়োজনে কীভাবে হল আমির-গৌরির বিয়ে?

আমির খানের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন রিনা দত্তকে। সেই সম্পর্ক ভাঙার পর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও দু’জন এখনও ছেলে আজাদের সহ-অভিভাবক হিসেবে সুসম্পর্ক বজায় রেখেছেন। গৌরি স্প্যাটের সঙ্গে আমিরের সম্পর্ক ছিল দুই বছরেরও বেশি সময়ের। গত বছর নিজের ৬০তম জন্মদিনে তিনি প্রথম প্রকাশ্যে গৌরির সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন। এরপর রবিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে গৌরি স্প্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ৬১ বছর বয়সী এই বলিউড তারকা।

- Advertisement -

কবে শুরু হয়েছিল আমির ও গৌরির প্রেমের সম্পর্ক?

বিয়ের পর থেকেই আমির খান ও গৌরি স্প্যাটের একাধিক ছবি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম পরিচয় হলেও প্রেমের সম্পর্ক শুরু হয় গত দুই বছর আগে। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ও সামাজিকভাবে একে অপরের জীবনসঙ্গী হন আমির ও গৌরি। বৃষ্টিভেজা মুম্বইয়ের আবহেই সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান। এই প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News