Motorola Edge 70 Max আসছে 200MP ক্যামেরা ও Snapdragon 8 Gen 5 প্রসেসর নিয়ে

-

Motorola খুব শীঘ্রই তাদের Edge 70 সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন আনতে পারে, যার নাম Motorola Edge 70 Max হতে পারে। ইতিমধ্যেই ফোনটিকে একটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে এবং এর একটি প্রমোশনাল ছবিও অনলাইনে প্রকাশ্যে এসেছে, যা লঞ্চের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ডিজাইন Edge 70 সিরিজের অন্যান্য মডেলের মতোই প্রিমিয়াম লুক বজায় রাখবে। এছাড়া বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা থাকতে পারে।

ফ্ল্যাগশিপ চিপসেট সহ আসবে Motorola Edge 70 Max

HDR10+ সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, Motorola Edge 70 Max-এ Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। বিভিন্ন রিপোর্ট বলছে, ফোনটি খুব শীঘ্রই ভারত-সহ বিশ্ববাজারে লঞ্চ হতে পারে। এছাড়াও ডিভাইসটি Wireless Power Consortium (WPC)-এর ডেটাবেসেও তালিকাভুক্ত হয়েছে, যেখানে জানা গিয়েছে এটি XT2611 মডেল নম্বরে এসেছে এবং Qi 2 ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে ২৫W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে, আর সামনে দেখা যেতে পারে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরাসহ একটি ফ্ল্যাট ডিসপ্লে। রঙের দিক থেকেও ব্যবহারকারীদের একাধিক বিকল্প দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্মার্টফোনটি Glacier Blue, Onyx Black এবং Sage Green—এই তিনটি রঙে বাজারে আসতে পারে।

- Advertisement -

200 মেগাপিক্সেল ক্যামেরা সহ হবে লঞ্চ মোটোরোলা এজ 70 ম্যাক্স

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Motorola Edge 70 Max-এর পিছনে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী প্রাইমারি ক্যামেরা থাকতে পারে, যা ১০০x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করবে। এর সঙ্গে টেলিফোটো ও পেরিস্কোপ লেন্সও থাকতে পারে, ফলে দূরের বিষয়বস্তুর ছবিও আরও স্পষ্টভাবে তোলা সম্ভব হবে। পাশাপাশি ফোনটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনসহ আসতে পারে। যদিও এখনও এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সব স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে ধারণা করা হচ্ছে এটি Edge 70 এবং Edge 70 Pro-এর তুলনায় আরও উন্নত ফিচার নিয়ে বাজারে আসবে। তুলনায়, Edge 70 Pro-তে রয়েছে ৬.৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর, ১২ জিবি RAM, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরসহ ট্রিপল-ক্যামেরা সেটআপ। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News