Homeপশ্চিমবঙ্গকৌস্তভ মাথায় যৌন হেনস্তার মামলা! কোটি টাকার সম্পত্তি নিয়ে ভোট ময়দানে বিজেপির...

কৌস্তভ মাথায় যৌন হেনস্তার মামলা! কোটি টাকার সম্পত্তি নিয়ে ভোট ময়দানে বিজেপির নেতা!

পুরোদস্তুর কংগ্রেসি পরিবার থেকে উঠে আসা Koustav Bagchi-এর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কংগ্রেস শিবির থেকেই। যেখানে তাঁর পরিবারের বিশেষ করে মায়ের সক্রিয় ভূমিকা তাঁকে রাজনীতির দিকে টেনে আনে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা ও দলীয় সমীকরণের বদলে তিনি যোগ দেন বিজেপির গেরুয়া শিবিরে এবং এখন বারাকপুরের মাটিতে দলীয় প্রচারে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে তাঁকে। একসময় ‘দলবদলু’ তকমা নিয়ে […]

- Advertisement -

পুরোদস্তুর কংগ্রেসি পরিবার থেকে উঠে আসা Koustav Bagchi-এর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কংগ্রেস শিবির থেকেই। যেখানে তাঁর পরিবারের বিশেষ করে মায়ের সক্রিয় ভূমিকা তাঁকে রাজনীতির দিকে টেনে আনে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা ও দলীয় সমীকরণের বদলে তিনি যোগ দেন বিজেপির গেরুয়া শিবিরে এবং এখন বারাকপুরের মাটিতে দলীয় প্রচারে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে তাঁকে। একসময় ‘দলবদলু’ তকমা নিয়ে আলোচনা হলেও বর্তমানে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত বিজেপি প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া রাজনৈতিক অবস্থানও নিচ্ছেন। এদিকে তাঁর হলফনামা অনুযায়ী নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে নিজের ও পরিবারের সম্পত্তির বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। তাঁর স্ত্রীরই বা কত সম্পত্তি?

কৌস্তভ সম্পত্তির বিস্তারিত তথ্য

পেশায় আইনজীবী Koustav Bagchi হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর কাছে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। পাশাপাশি ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ রয়েছে প্রায় ৬০ লক্ষ ৪৮ হাজার ৬১৯ টাকা। তাঁর একটি গাড়িও রয়েছে—মাহিন্দ্রা এক্সইউভি ৭০০, যার মূল্য ২৩ লক্ষ ৪০ হাজার ১১০ টাকা। এছাড়া তাঁর কাছে ৫ গ্রাম সোনা রয়েছে, যার মূল্য ৭৩ হাজার ৫৩০ টাকা এবং ২২ গ্রাম রুপোও রয়েছে, যার মূল্য ৬ হাজার ৬৫০ টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ লক্ষ ৯৮ হাজার ৯০৯ টাকা।

আইনজীবী কৌস্তভের নামে রয়েছে ১২টি মামলা। তার মধ্যে একটি আবার যৌন হেনস্তার। বটতোলা থানায় ২০২৩ সালে তাঁর নামে এই মামলা দায়ের হয়েছে। ভারতীয় সংবিধানের আইপিসি আইনের ১২০ বি, ১৫৩, ৫০৪-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে বিবৃতি দেওয়া নিয়েও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কৌস্তভ স্ত্রী প্রীতিকর বাগচীর সম্পত্তির বিস্তারিত তথ্য

অন্যদিকে Koustav Bagchi-এর স্ত্রী প্রীতিকর বাগচীর হলফনামা অনুযায়ী তাঁর হাতে নগদ রয়েছে ৫ হাজার টাকা এবং ব্যাঙ্কে রয়েছে ২৯ হাজার ৬১৪ টাকা। এছাড়া তাঁর কাছে ৫০ গ্রাম সোনা রয়েছে, যার মূল্য প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার ২৫০ টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৯ হাজার ৮৬৪ টাকা, এবং তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে। এদিকে কৌস্তভের নির্বাচনী লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ চক্রবর্তীর বিরুদ্ধে, যিনি গত বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ভূমিপুত্র কৌস্তভ অবশ্য নিজের জয় নিয়ে আশাবাদী, তবে ফলাফলের জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -