Homeপশ্চিমবঙ্গকমিশনের হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে তোলপাড়, বিজেপির দিকে আঙুল তুলল তৃণমূল

কমিশনের হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে তোলপাড়, বিজেপির দিকে আঙুল তুলল তৃণমূল

ভোটের মুখে (West Bengal Assembly Election) এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে কমিশন বলে দাবি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এই অভিযোগ তোলা হয়েছে। তাদের বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি ও কমিশন মিলে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। চলতি মাসেই রাজ্যে বিধানসভা […]

- Advertisement -

ভোটের মুখে (West Bengal Assembly Election) এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে কমিশন বলে দাবি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এই অভিযোগ তোলা হয়েছে। তাদের বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি ও কমিশন মিলে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।

চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ ও প্রশাসনে একাধিক রদবদল করেছে কমিশন। এরই মাঝে সামনে এসেছে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট, যেখানে দাবি করা হয়েছে যে স্বাস্থ্যশিবিরের নামে অর্থ সরানো হচ্ছে এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেই বার্তাতেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে, তাঁদের গাড়িও যেন কোনওভাবেই চেকিংয়ের বাইরে না থাকে। এই স্ক্রিনশট প্রকাশ করে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশন (ECI) হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং CAPF কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যাতে AITC-র নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানো হয়। তাদের অভিযোগ অনুযায়ী, এই নির্দেশিকায় দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে এবং AITC-র প্রচার ও জনসংযোগ কর্মসূচিকেও লক্ষ্য করা হচ্ছে। তৃণমূলের আরও অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশন বিজেপির পক্ষ নিয়ে কাজ করছে বলেও তারা তোপ দেগেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -