Gold Price Today | ফের সোনা, রুপোর দামে অনেকটাই পতন! আজকের রেট

-

টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর আজ ফের কিছুটা স্বস্তি মিলল সোনা ও রুপোর দামে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং দেশীয় বাজারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার জেরে আজ হলুদ ধাতুর দামে পতন দেখা গিয়েছে। একই সঙ্গে কমেছে রুপোর দামও। ফলে বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা থাকা ক্রেতাদের জন্য এই দরপতন কিছুটা স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে। তবে বিভিন্ন শহরে সোনা ও রুপোর দাম এক নয়। আজ কোথায় কত দামে ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা এবং রুপো বিক্রি হচ্ছে, তা জানতে নজর রাখুন নিচের তালিকায়। এই দামগুলি IBJA Rates-এর সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

শহর২২ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)আজকের পরিবর্তন
কলকাতা₹১,৩৯,৬০০▼ ₹৬৫০
মুম্বাই₹১,৩৪,৫০০
বেঙ্গালুরু₹১,৩৪,৫০০
হায়দ্রাবাদ₹১,৩৪,৫০০
কেরালা₹১,৩৪,৫০০
দিল্লি₹১,৩৪,৬৫০
লখনউ₹১,৩৪,৬৫০
ভদোদরা₹১,৩৪,৫৫০
আহমেদাবাদ₹১,৩৪,৫৫০

২৪ ক্যারেট পাকা সোনার দাম

শহর২৪ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)আজকের পরিবর্তন
কলকাতা₹১,৪৬,৯০০▼ ₹৭০০
মুম্বাই₹১,৪৬,৭৩০
বেঙ্গালুরু₹১,৪৬,৭৩০
হায়দ্রাবাদ₹১,৪৬,৭৩০
কেরালা₹১,৪৬,৭৩০
দিল্লি₹১,৪৬,৮৮০
লখনউ₹১,৪৬,৮৮০
ভদোদরা₹১,৪৬,৭৮০
আহমেদাবাদ₹১,৪৬,৭৮০

১৮ ক্যারেট সোনার দাম

শহর১৮ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)
কলকাতা₹১,১০,০৫০
মুম্বাই₹১,১০,০৫০
বেঙ্গালুরু₹১,১০,০৫০
হায়দ্রাবাদ₹১,১০,০৫০
কেরালা₹১,১০,০৫০
পুনে₹১,১০,০৫০
দিল্লি₹১,১০,২০০
লখনউ₹১,১০,২০০
ভদোদরা₹১,১০,১০০
আহমেদাবাদ₹১,১০,১০০

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

শহররুপোর দাম (প্রতি কেজি)আজকের পরিবর্তন
কলকাতা₹২,৩৫,১৫০▼ ₹১,০০০
চেন্নাই₹২,৬০,০০০
হায়দ্রাবাদ₹২,৬০,০০০
কেরালা₹২,৬০,০০০
মুম্বাই₹২,৫০,০০০
দিল্লি₹২,৫০,০০০
বেঙ্গালুরু₹২,৫০,০০০
পুনে₹২,৫০,০০০
আহমেদাবাদ₹২,৫০,০০০

কমল সোনা, রুপোর দাম

গতকালের তুলনায় আজ কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,৪০,২৫০ টাকা, যা আজ ৬৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৩৯,৬০০ টাকায়। একইভাবে ২৪ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৭০০ টাকা কমে ১,৪৭,৬০০ টাকা থেকে নেমে হয়েছে ১,৪৬,৯০০ টাকা। শুধু সোনাই নয়, রুপোর দামেও এসেছে স্বস্তি। গতকাল কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২,৩৬,১৫০ টাকা, যা আজ ১,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ২,৩৫,১৫০ টাকায়। ফলে বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা থাকা ক্রেতাদের জন্য আজকের এই দরপতন কিছুটা হলেও স্বস্তির খবর।

- Advertisement -

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News