IIFT Recruitment: কলকাতার আইআইএফটি ক্যাম্পাসে কর্মী নিয়োগ

-

JKNews24 Disk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—চুক্তিভিত্তিক পদে নিয়োগ করতে চলেছে Indian Institute of Foreign Trade (IIFT Recruitment)। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ এই স্বনামধন্য প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে কর্মী প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে। তাই যারা কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে।

IIFT Recruitment

Indian Institute of Foreign Trade–এর কলকাতা ক্যাম্পাসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট চারটি শূন্যপদে নিয়োগ করা হবে। শুরুতে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে কাজের সুযোগ মিলবে। এরপর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং সংশ্লিষ্ট কর্মীর কাজের দক্ষতার উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে প্রায় ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

- Advertisement -

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। শুধু ডিগ্রি থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ। এর পর লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News