বাজেট স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এসেছে iQOO। সংস্থাটি তাদের জনপ্রিয় Z11 সিরিজে নতুন সদস্য হিসেবে iQOO Z11i লঞ্চ করেছে, যা বর্তমানে এই সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেল। কম দামের মধ্যেও ফোনটিতে রয়েছে বড় ব্যাটারি, ১২০Hz রিফ্রেশ রেটের স্মুথ ডিসপ্লে এবং Qualcomm-এর Snapdragon প্রসেসরের মতো একাধিক আকর্ষণীয় ফিচার। আপাতত স্মার্টফোনটি চিনের বাজারে বিক্রি শুরু হয়েছে। তবে আগামী দিনে ধাপে ধাপে ভারত-সহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও এটি লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।
iQOO Z11i পুরনো ডিজাইনে নতুন চমক
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা গেলেও iQOO Z11i-তে রাখা হয়েছে ওয়াটারড্রপ নচ ডিজাইন। মূলত ফোনের দাম বাজেটের মধ্যে রাখতে এই ডিজাইন বেছে নিয়েছে সংস্থা। তবে ফিচারের দিক থেকে কোনও বড় আপস করা হয়নি। ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১২০০ নিটস ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, সঙ্গে রয়েছে ৮GB LPDDR4X RAM এবং সর্বোচ্চ ২৫৬GB UFS 3.1 স্টোরেজ। আর এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল ৬,৫০০mAh ক্ষমতার ব্যাটারি, যা ১৫W ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিংও সাপোর্ট করে। চার্জিং স্পিড খুব বেশি না হলেও বড় ব্যাটারির কারণে একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে বলেই আশা করা হচ্ছে।
ক্যামেরা এবং অন্যান্য ফিচার্স
ক্যামেরার দিক থেকেও iQOO Z11i সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সফটওয়্যারের ক্ষেত্রে এটি Android 16 ভিত্তিক OriginOS 6-এ চলবে, ফলে নতুন কিছু ফিচারের সুবিধা পাওয়া যাবে। নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাশাপাশি IP65 রেটিং থাকায় ধুলো ও হালকা জলছিটে থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।
এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে 6GB + 128GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 18,200 টাকা, 8GB + 128GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 21,000 টাকা এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 23,800 টাকা।
